সূর্যকুমার যাদবের বিশ্বকাপের প্রস্তুতির রহস্য ভেদ

Suryakumar Yadav
Suryakumar Yadav. (Photo by DAVID GRAY/AFP via Getty Images)

টি টোয়েন্টি বিশ্বকাপে কেরিয়ারের স্বপ্নের ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন সূর্যকুমার যাদব। এবারের টি টোয়্ন্টি বিশ্বকাপের শুরুটা সেভাবে করতে পারেননি তিনি। কিন্তু সময় যত এগিয়েছে সূর্যকুমার যাদব ততই ভয়ঙ্কর হয়ে উঠেছে। আপ সুপার টুয়েলভ পর্বের শেষ তিনটি ম্যাচে তো ভারতীয় দল শুধুই সূর্যময়। দক্ষিণ আফেরিকা, বাংলাদেশ এবং জিম্বাবোয়ে। সূর্যের তেজের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি কেউ। তিনি একাই শেষ করে দিয়েছিলেন প্রতিপক্ষ বোলারদের। এমন পারফরম্যান্সের পিছনে যে এক কঠিন পরিশ্রম রয়েছে তা  বলাই বাহুল্য।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ইতিমধ্যেই তিনটি অর্ধশতরান করা হেয়ে গিয়েছে সূর্যকুমার যাদবের। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম প্রধান নায়ক তিনি। তাঁর পারফরম্যান্সের ওপর ভর করেই শেষ ম্যাচে জিম্বাবোয়েকে হেলায় হারিয়েছে টিম ইন্ডিয়া। সেইসঙ্গে গোটা ক্রিকেট বিশ্বকে তিনি মাতিয়েছেন তাঁর অসাধারণ শটের মাধ্যমে। এবি ডেভিলিয়র্সের পর সূর্যকুমার যাদবকেই এখন সকলে মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রী বলতে শুরু করে দিয়েছেন।

চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে তিনটি অর্ধশতরান রয়েছে সূর্যকুমার যাদবের

আইসিসিও এখন এই তকমাই দিয়েছেন সূর্যকুমার যাদবকে। এবারের বিশ্বকাপের মঞ্চে বিশেষভাবে বাংলাদেশের বিরুদ্ধে সূর্যকুমার যাদব যে পারফরম্যান্স দেখিয়েছেন সেটা দেখেই সকলে হতবাক হয়ে গিয়েছে। বিশেষ করে তাঁর ৩৬০ ডিগ্রী শটের যে প্রদর্শন করেছিলেন তিনি তা দেখেও সকলে আপ্লুতই হয়েছেন। টি টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমার যাদবের এমন সাফল্যের পিছনে কী পরিশ্রম রয়েছে সেটাই অবশেষে সকলের সামনে এসেছে।

ক্রীড়া সাংবাদিক মাকার ও ওয়াইংকর তাদের টুইটারে সেই কথাই এতদিন পর সকলকে জানেিয়েছে। তারা লিখেছেন, “বিশ্বকাপের প্রস্তুতির জন্য জিমখানার সচিবকে সবুজ এবং বাউন্সি পিচ বানোর জন্য আবেদন করেছিলেন সূর্যকুমার যাদব। সে্খথানেই তাঁর সাইড আর্ম বিশেষজ্ঞ ছিলেন এবং মুম্বইয়ের প্রাক্তন ওপেনার বিনু মানের থাকতেন। অন্যান্য বোলারদের তারা ামন্ত্রন জানাতেন”।

তারা আরও লিখেছেন, “চার ঘন্টার সেই প্রস্তুতিতে দুজনেই ম্যাচ অনুয়ায়ী প্র্যাকটিস করতেন এবং স্ট্রোক কেমনভাবে আরও নিখুঁত করা যায় সেদিকেই তাদের নজর থাকত। যেভাবে তারা প্রস্তুতি সারত সেটা দেখেই অভিভূত হতাম। এখান থেকেই জানা যায় যে সূর্যকুমার যাদবের প্রস্তুতির রহস্য”।

টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে ভারতীয় দল। সেখানেই ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যে তিনটি অর্ধশতরান হয়ে গিয়েছে সূর্যকুমার যাদবের। সেখানেই এই ধারাই তিনি ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।

close whatsapp