জসপ্রীত বুমরার পরিবর্তে বিশ্বকাপের দলে আসতে চলেছেন মহম্মদ সামি
আপডেট করা - Sep 29, 2022 8:19 pm

প্রথমে সুযোগ না হলেও, জসপ্রীত বুমরার পরিবর্তে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে আসতে চলেছেন মহম্মদ সামি। টি টোয়েন্টি বিশ্বকাপ সুরু হওয়ার ঠিক ১৭ দিন আগেই বিরাট ধাক্কা ধেয়ে এসেছে ভারতীয় ক্রিকেট শিবিরে। যে জসপ্রীত বুমরাহ ভারতীয় দলের প্রধান ভরসা। সেই তারকা ক্রিকেটারই টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছে। যদিও এখনও পর্যন্ত তা সরকারীভাবে জানানো হয়নি। কিন্তু এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে যে ভারতীয় দলের হয়ে জসপ্রীত বুমরাহ নামতে পারবেন না তা কার্যত নিশ্চিত। সেই জায়গাতেই এবার ভারতীয় দলে সুযোগ হতে পারে মহম্মদ সামির।
আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি টোয়েনন্টি বিশ্বকাপ। শেষ মুহূর্তের প্রস্তুতিতেই এখন তুঙ্গে রয়েছে। এই মুহূর্তে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। সেখানেই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি তারা ঝালিয়ে নিনচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। আর সেই সিরিজ চলাকালীনই সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে টিম ইন্ডিয়ার প্রধান তারকা বোলার জলপ্রীত বুমরাই টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গিয়েছেন।
গত বিশ্বকাপে ভারতের হয়ে শেষবার টি২০ ম্যাচ খেলেছিলেন মহম্মদ সামি
বিশ্বকাপের আগে সেটাই যে ভারতীয় দলের চিন্তা অনেকটা বাড়িয়েদিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এশিয়া কাপের আগেও ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। যদিও অস্ট্রেলিয়া সিরিজেই ভারতীয় দলে ফিরেছিলেন তিনি। সেইসঙ্গে স্বস্তিও ফিরেছিল। কিন্তু আবারও সেই পিঠের সমস্যার জেরেই বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। এই চোটের জন্য বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতেও পারেননি তিনি। সেই থেকেই বুমরাহকে নিয়ে একটা জল্পনা আরম্ভ হয়ে গিয়েছিল।
সরকারীভাবে না জানালেও, এবারের বিশ্বকাপে যে জসপ্রীত বুমরাহ নেই তা এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছে। তাই ভারতীয় দলও আর হয়ত দেরী করতে চাইছে না। এশিয়া কাপে বুমরার জায়গায় মহম্মদ ,সামিকে খেলানো না হলেও, টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু মহম্মদ সামিরকেই কার্যত ১৫ জনের দলে ফেরানোর ভাবনা শুরু হয়ে গিয়েছে। দীপক চাহার ও উমেশ যাদবকে স্ট্যান্ডবাই ক্রিরকেটার হিসাবে রাখার কথাও কার্যত পাকাপাকি হয়ে গিয়েছে।
করোনার জন্য অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন মহগম্মদ সামি। একই কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকেও ছিটকে গিয়েছেন তিনি। যদিও গতকাই নিজের সুসিথ হওয়ার কথাজানিয়ে দিয়ছেন মহম্মদ সামি। আবার সেদিনই জসপ্রীত বুমরাও চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন। সবকিছু ঠিকঠাক চললে মহম্মদ সামিই ১৫ সদস্যের দলে আসতে চলেছেন।
শেষবার ২০২১সালের টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন মহম্মদ সামি। এরপর থেকে আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাঁকে। সবকিছু ঠিকঠাক চললে এই টি টোয়েন্টি বিশ্বকাপে ফের দেখা যেতে চলেছে মহম্মদ সামিকে।