“নাম ইয়াদ রাখনা!” – নামিবিয়ার জয়ে উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকার

শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে

Namibia
Namibia. (Image Source: Twitter)

১৬ই অক্টোবর, রবিবার জিলংয়ের কার্ডিনিয়া পার্ক স্টেডিয়ামে আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এর উদ্বোধনী ম্যাচে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৫৫ রানে পরাজিত করার পরে নামিবিয়া ক্রিকেটবিশ্বর অনেকের কাছ থেকেই প্রশংসা কুড়িয়ে নিয়েছে। তাঁদের মধ্যে অন্যতম হলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার। নামিবিয়ার এই সাফল্যর প্রশংসা করতে গিয়ে সচিন হিন্দি ভাষার একটি পরিচিত কথা ব্যবহার করেছেন।

তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে সচিন নামিবিয়া দলকে জয়ের জন্য কৃতিত্ব দেওয়ার একটি অনন্য উপাযারখুঁজে বার করেছিলেন। তিনি যে টুইট করেছেন তাতে লিখেছেন, “নামিবিয়া সমগ্র ক্রিকেটবিশ্বকে আজ জানিয়েছে… “নাম ইয়াদ রাখনা!”

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ জয়ের পর আত্মবিশ্বাসের সাথে এই টুর্নামেন্টে নেমেছিল শ্রীলঙ্কা। তবে অভিযানের শুরুতেই তারা যে বড় পরাজয়ের সম্মুখীন হল সেই ধাক্কা তাদের দ্রুত কাটিয়ে উঠতে হবে। প্রথম রাউন্ডের পরের দুটি ম্যাচেই শ্রীলঙ্কাকে জিততে হবে সুপার ১২ পর্বে জায়গা করে নেওয়ার জন্য। দাসুন শানাকার নেতৃত্বাধীন দলের বাকি দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত।

শ্রীলঙ্কার বিরুদ্ধে পুরো ম্যাচ জুড়ে দাপট দেখিয়েছে নামিবিয়া

এই ম্যাচের আগে আশা করা হয়েছিল লঙ্কানরা সহজেই দুটি পয়েন্ট অর্জন করবে কারণ তারা কাগজে-কলমে পরিপক্ষ নামিবিয়ার চেয়ে অনেকটাই শক্তিশালী ছিল। প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নামিবিয়া। ১৫তম ওভারে বর্ষীয়ান ডেভিড ভিসা প্রথম বল ডাকে ডাগ-আউটে ফিরে যাওয়ার সময় নামিবিয়ার স্কোর ছিল ৯৩/৬। তবে সপ্তম উইকেটে য়্যান ফ্রাইলিঙ্ক (২৮ বলে ৪৪) এবং জেজে স্মিট (১৬ বলে ৩১*) মিলে সপ্তম উইকেটে ৭০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন এবং স্কোরবোর্ডে সম্মানজনক মোট ১৬৩/৭ ওঠে।

বল হাতেও দুর্দান্তভাবে শুরু করে নামিবিয়া। চতুর্থ ওভারের মধ্যেই তিন উইকেট হারায় তারা এবং অধিনায়ক দাসুন শানাকা (২৯) এবং পাওয়ার-হিটার ভানুকা রাজাপাকসা (২০) ছাড়া কেউই ক্রিজে বেশীক্ষণ টিঁকতে পারেননি। নামিবিয়ার বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় শ্রীলঙ্কা ১৯ ওভারে মাত্র ১০৮ রানে অল আউট হয়ে যায়।

close whatsapp