ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজে বিশ্রাম পেতে পারেন শুভমন গিল, সুযোগ হতে পারে রুতুরাজের

Shubman Gill
Shubman Gill. (Photo Source: Gettyimages)

আগামী ১২ জুলাই শুরু হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে প্রায় এক মাসের সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। সেখানে ভারতীয় দল কী প্রথম একাদশ সাজাবে তা নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। সবকিছু ঠিকঠাক চললে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজেই ভারতীয় দলে ফের একবার সুযোগ পেতে পারেন রুতুরাজ গায়কোয়াড়। শোনাযাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে সুভমন গিলকে। সেখানেই সুযোগ পেতে পারেন রুতুরাজ গায়কোয়াড়।

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন। চেন্নাই সুপার কিংসের ফাইনালে পৌঁছনোর পথে রুতুরাজ গায়কোয়াড় যে অন্যতম  প্রধান কারিগড় ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। সেই রুতুরাজ গায়কোয়াড়কেি ফের এঅকবার ভারতীয় দলে সুযোগ দেওয়া হতে পারে। ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধে দুটো টেস্টের পাশাপাশি তিনটি একদিনের ফর্ম্যাটের ম্যাচ এবং পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল। শোনাযাচ্ছে সেই সিরিজেই শুভমন গিলকে বিশ্রাম দিতে চলেছে টিম ইন্ডিয়া।

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই বিশ্রাম দেওয়া হতে পারে শুভমন গিলকে

যদিও শেষপর্যন্ত কী হয় তা সময়ই বলবে। নতুন মরসুম শুরু হওয়ার পর থেকেই এবার দুরন্ত ফর্মে ছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার শুভমন গিল। শ্রীলঙ্কা থেকে নিউ জিল্যান্ড, অ্স্ট্রেলিয়া প্রতিটি দলের বিরুদ্ধেই দুরন্ত পারফর্ম্যান্স দেখিয়েছিলেন  শুভমন গিল। এরপরই আইপিএলের মঞ্চে নেমেছিলেন ভারতীয় দলের এই তরুণ তারকা ক্রিকেটার। সেখানেও অসাধারণ ফর্মে শুভমন গিল। তাঁর হাত ধরেই  এবারের আইপিএলে ফাইনালের মঞ্চে পৌঁছেছিল গুজরাত টাইইটান্স। একইসঙ্গে এবারের আইপিএলে সর্বোচ্চ রানও করেছিলেন শুভমন গিল।

ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধেও তিনি যে টেস্ট এবং একদিনের ফর্ম্যাটে খেলবেন তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু টি টোয়েন্টি সিরিজ থেকে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। একটানা ম্যাচ খেলেছেন শুভমন গিল। সামনে বিশ্বকাপের স্কোয়াডেও কার্যত থাকতে চলেছেন তিনি। সেজন্য ওয়ার্কলোড ম্যােনেজমেন্টের কথা ভেবেই হয়ত শুভমন গিলকে টি টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হতে চলেছে। সেই জায়গাতেই ফের একবার ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন রুতুরাজ গায়কোয়াড়।

২০২১ সালে ভারতীয় দলের হয়ে টি টোয়েন্টি ফর্ম্যাটে অভিষেক হয়েছিল রুতুরাজ গায়কোয়াড়ের।  যদিও সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যাকআপ ক্রিকেটার হিসাবেও গিয়েছিলেন তিনি। কিন্তু বিয়ের কারণে ফিরে আসতে হয়েছিল তাঁকে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতীয় জার্সিতে নামতে পারেন তিনি।

close whatsapp