ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টিতেও রবীন্দ্র জাদেজার খেলা ঘিরে অনিশ্চয়তা

Ravindra Jadeja
Ravindra Jadeja. (Photo Source: Twitter)

চোট পেয়ে একদিনের সিরিজে নামার আগেই ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। সেই সময় থেকেই একটা জল্পনা শুরু হয়েছিল তাঁর খেলা নিয়ে। সেই চোটের জন্যই এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকেই চিটকে গেলেন রবীন্দ্র জাদেজা। এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠচে পারেননি ভারতীয় দজলের এই তারকা অল রাউন্ডার। সামনেই রয়েছে এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ। সেই পাঁচ ম্যাচের সিরিজে ভারতীয় দলের হয়ে রবীন্দ্র জাদেজা নামতে পারবেন কিনা তা নিয়েই শুরু হয়ে গিয়েছে জল্পনা।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলের একাধিক তারকাদের বিশ্রাম দিয়েই ভারতীয় দল ঘোষণা করেছিলেন নির্বাচকরা। সেখানেই ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব উঠেছে শিখর ধওয়ানের ওপর। আর তাঁর ডেপুটি হয়েছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগেই প্রথম এরকদিনের ম্যাচ থেকে ছিটকে যান রবীন্দ্র জাদেজা। সেইসময়ই জানানো হয়েছিল যে দ্বিতীয় ম্যাচেও নামতে পারবেন না ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।

হাঁটুর চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই একদিনের ম্যাচেই নামতে পারেননি রবীন্দ্র জাদেজা

তাঁর হাঁটুতেই হাল্কা চোট লেগেছিল। সেইজন্য রবীন্দ্র জাদেজাকে প্রথম ম্যাচে নামানোর কোনওরকম ঝুঁকি নিতে পারেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে অপেক্ষা ছিল যে তৃতীয় ম্যাচে রবীন্দ্র জাদেজা নামতে পারেন কিনা। বুধবারই বোর্ডের তরফে জানানো হয়েছে যে এই দিনের ম্যাচেও রবীন্দ্র জাদেজা খেলবেন না। তিনি এখনও পর্যন্ত একশো শতাংশ সুস্থ হতে পারেননি। সেই জন্যই এই ম্যাচেও নামানো যায়নি রবীন্দ্র জাদেজাকে। আর তাতেই কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে অনেকের কপালে।

শেষ একদিনের ম্যাচ শেষ হওয়ার পর মাঝে মাত্র একদিনের বিরতি। এরপরই শুরু হবে টি টোয়েন্টি সিরিজ। সেখানেও রবীন্দ্র জাদেজা খেলতে পারবেন তো, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে এখন। এই মুহূর্তে চিকিত্সকদের পর্যবেক্ষণে রয়েছেন রবীন্দ্র জাদেজা। এখনও পর্যন্ত কোনওরকম প্রস্তুতিও করতে পারছেন না এই তারকা ক্রিকেটার। তৃতীয় একদিনের ম্যাচে তাঁর না নামাটাই কিন্তু চিন্তা বাড়িয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের অন্দরেও।

তাঁর হাঁটুর চোট কতটা গুরুত্বপূর্ণ তা অবশ্য বোর্ডের তরফে জানানো হয়নি। কিন্তু সেই চোটের জন্য কোনওরকম প্রস্তুতিতে তাঁকে কিংবা ট্রেনিংয়ে রবীন্দ্র জাদেজাকে অংশগ্রহন না করারই পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে যেটি টোয়েন্টি সিরিজেও রবীন্দ্র জাদেজা কার্যত অনিশ্চিত তা বেশ স্পষ্ট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল।

সেখানেই পূর্ণশক্তির দল মাঠে নামাতে চাইছে ভারতীয় দল। ভারতীয় শিবিরে এই মুহূর্তে রবীন্দ্র জাদেজা নিয়মিত সদস্য। কিন্তু তাঁর চোট খানিকটা হলেও সমস্যায় ফেলে দিল টিম ইন্ডিয়াকে।

 

close whatsapp