সিরিজের সেরা হওয়ার আনন্দের সঙ্গে সেঞ্চুরী না পাওয়ার আফসোসও রয়েছে শুভমন গিলের
আপডেট করা - Jul 28, 2022 8:01 pm

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হওয়ার আগে শিখর ধওয়ানের সঙ্গে তাঁকে ওপেনিংয়ে রাখার মত অনেকেরই ছিল না। বেশীরভাগ প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞদের মুখে শোনা গিয়েছিল রুতুরাজ গায়কোয়াড়ের নাম। সেই আলোচনাটাই বোধহয় জেদটা আরও বাড়িয়ে দিয়েছিল শুভমন গিলের। সেজন্যই তিন ম্যাচের সিরিজ শেষ হওয়ার সিরিজের সেরা ক্রিকেটার হওয়ার খেতাবটা মাথায় তুলে নিলেন তিনিই। এতকিছু প্রাপ্তির মধ্যেও একটা আফসোস কিন্তু রয়েই গিয়েছে শুভমন গিলের। আরও একটা ওভার পেলে হয়ত কেরিয়ারের প্রথম সেঞ্চুরীটা করেই ফেলতেন।
বৃষ্টি বিঘ্নিত ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত তৃতীয় একদিনের ম্যাচ। সেখানেই ৫০ ওভারের পরিবর্তে শেষপর্যন্ত ৩৬ ওভারে ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানেই প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দলের অধিনায়ক শিখর ধওয়ান। সিরিজ জয় আগেই হয়ে গিয়েছিল ভারতীয় দলের। অপেক্ষা ছিল ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে তাদেরকে হোয়াইট ওয়াশ করা। মাঝে বৃষ্টিতে প্রায় দেড় ঘন্টা খেলা বন্ধ থাকে। যদিও তাতে ভারতের রানের গতি এতটুকুও কমেনি।
তিন ম্যাচেই দুর্ধর্ষ পারফরম্যান্স করে সিরিজের সেরা ক্রিকেটার হয়েছেন শুভমন গিল
অর্ধশতরান করে শিখর ধওয়ান অবশ্য এতটু তাড়াতাড়িই সাজঘরে ফিরে গিয়েছিলেন। ক্রিজে দাঁড়িয়ে ছিলেন শুভমন গিল। এই সিরিজের শুরু থেকেই এবার বেশ ভাল ছন্দে রয়েছেন তিনি। তৃতীয় ম্যাচেও সেই ধারা অব্যহত চিল শুভমন গিলের। ৩৬ ওবারে ম্যাচ হলেও, তাঁর হাত ধরেই ভারতের রানের গতির গ্রাফ ছিল উর্ধ্বমুখী। তাঁকে আউট করার সামর্থ এদিন কোনও ক্যারিবিয়ান বোলারদের মধ্যে ছিল না। ভারতের ইনিংস সেষ হয় ২২৫ রানে। আর শুভমন গিলের রান ৯৮।
সকলেই তাঁকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু শুভমন গিলের আফসোস কিন্তু মিটছে না। আর সেই আফসোস হল বহু প্রতিক্ষীত সেই সেঞ্চুরী না পাওয়াটা। একদিনেক ক্রিকেটে এদিনই সেই সুযোগ ছিল তাঁর সামনে। কিন্তু মাত্র ২ রানের জন্যই তা হয়নি। দলকে জেতানোর আনন্দ তো রয়েছেই, সেইসঙ্গে আর এক ওবার যদি পেতেন তাহলে সেঞ্চুরীটা হয়ে যেত, সেই আফসোসও রয়েছে শুভমন গিলের কথায়।
ম্যাচ শেষে শুভমন গিল জানিয়েছেন, আর মাত্র একটা ওবার চাইছিলাম আমি। সেই ব্যপারে আশাবাদী ছিলাম। তিনটি ম্যাচেই উইকেট যথেষ্ট ভাল পেয়েছি। ৩০ ওভারের পর থেকে পিচে বলের গ্রুপও বাড়তে শুরু করেছিল। তবে আমার পারফরম্যান্স নিয়ে আমি খুশি। সেঞ্চুরী পাওয়ার ব্যপারে অবশ্যই আমি আশাবাদী ছিলাম। কিন্তু সবকিছু তো আমাদের হাতে থাকে না। তবে প্রথম দুই ম্যাচে আমার আউট হওয়া নিয়ে যথেষ্ট হতাশ আমি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ম্যাচেই অর্ধশতরান পেয়েছেন শুভমন গিল। শেষ ম্যাচে তো তাঁর ৯৮ রানের ইনিংসই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। তবে এই পারফরম্যান্স যে শুভমন গিলের আত্মবিশ্বাস আরও বাড়াবে তা বলাই বাহুল্য।