সঞ্জু স্যামসনের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার
আপডেট করা - Aug 9, 2023 7:31 pm

এই মরসুমে শুরুর দিকে ভারতীয় দলে সুয়োগ না পেলও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের ফর্ম্যাটে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন। কিন্তু এখনও পর্যন্ত নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি এই তারকা ক্রিকেটার। বিশ্বকাপের আগে সঞ্জু স্যামসনের এমন পারফরম্যান্স যে তাঁর সামনে সমস্যা তৈরি করতে পারে তা মেনে নিতে দ্বিধা নেই এই প্রাক্তন ক্রিকেটারের। বিশ্বকাপের আগে এমন সুযোগ হাতছাড়া না করারই পরামর্শ সঞ্জু স্যামসনের উদ্দেশ্যে দিচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে সেভাবে নিজের সেরা পারফরম্যান্স দেখাতে পারেননি সঞ্জু স্যামসম। তৃতীয় ওডিআই ম্য়াচে ৫১ রানের ইনিংস খেললেও, তার আগের ম্যাচে বড় রান করতে পারেননি তিনি। ওডিআই সিরিজে জুই ম্যাচ মিলিয়ে সঞ্জু স্যামসন রান পেয়েছেন মাত্র ৬০। এরকপরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোেয়েন্টি সিরিজে নেমেছে ভারতীয় দল। সেখানেও সঞ্জু স্যামসন ভাল পারফরম্যান্স এখনও দেখাতে পারেননি। বিশ্বকাপের আগে স়ঞ্জু স্যামসনের এমন পারফরম্যান্স তাঁর জন্য কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে বলেই মনে করছেন আকাশ চোপড়া।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সফরে এখনও পর্যন্ত ৭৯ রান করতে পেরেছেন সঞ্জু স্যামসন
চলতি টি টোয়েন্টি সিরিজে এখনও পর্যন্ত দুটো ম্যাচে ব্যাটিং করেছেন সঞ্জু স্যামসন। কিন্তু বড় রান করতে পারেননি তিনি, তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাটিংয়ের সুযোগ পাননি সঞ্জু স্যামসন। এখনও পর্যন্ত সঞ্জু স্যামসন চলতি টি টোয়েন্টি সিরিজে মাত্র ১৯ রান করতে পেরেছেন এই তারকা ক্রিকেটার। সেজন্যই এবার তাঁর উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে এমনভাবে সঞ্জু স্যামসনের সুযোগ নষ্ট না করাই উচিত্।
আকাশ চোপড়া সঞ্জু স্যামসনের উদ্দেশ্যে জানিয়েছেন, “তোমার সুযোগ এমনভাবে নষ্ট করো না সঞ্জু স্যামসন। যদজি তুনি নিজের সুযোগ নষ্ট কর, তবে পরবর্তী কালে তামনে পড়বে তোমার। ব্যপারটা একেবারেই এমন নয় য়ে যদি ঈশান কিষাণ টপ অর্ডারে যেতে পারেন তবে সঞ্জু স্যামসন খানিকটা নীচে যেতে পারবেন না। তারা দুজনেই যেতে পারেন এবং জীতেশ শর্মাও আসতে পারেন”।
এখনও পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সফরে ৭৯ রান করেছেন সঞ্জু স্যামসন। সেটা যে একেবারেই যথেষ্ট নয় তা বলার অপেক্ষা রাখে না। তাঁর হাতে আর মাত্র দুটো ম্যাচ সময় রয়েছে। সেখানেই সঞ্জু স্যামসন নিজেকে ফের প্রমাণ করতে পারেন কিনা সেটাই এখন দেখার।