দক্ষিণ আফ্রিকাকে হারানোর পরই ধোনির রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা

Rohit Sharma
Rohit Sharma. ( Image Source: BCCI)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে রোহিত শর্মা রান পেতে ব্যর্থ হয়েছেন। কিন্তু প্রোটিয়া বধের পরই কিন্তু ভারতীয় অধিনায়কের মুকুটে উঠেছে নতুন পালক। তিরুবন্তপুরমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের পরই মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়লেন রোহিত শর্মা। ভারতীয় অধিনা.ক হিসাবে এক বছরে সর্বোচ্চ টি টোয়েন্টি ম্যাচ জিতলেন রোহিত শর্মা। সিরিজের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে  ৮ উইকেটে হারিয়েছেটিম ইন্ডিয়া। সেইসঙ্গেই রোহিত শর্মার মুকুটে নতুন পালক।

দক্ষিণ আফ্রিকাকে প্রথম ম্যাচ হারানোর পরই ২০২২সালে ১৬টি টি টোয়েন্টি জয়ের রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। একদিন পর্যন্ত এই রেকর্ড ছিল মনহেন্দ্র সিং খোনির ঝুলিতে। ২০১৬ সালে অধিনায়ক হিসাবে ১৫টি টি টোয়েন্টি ম্যাচজিতেছিলেন মহেন্দ্র সিং ধোনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এখনও দুটো টি টোয়েন্টি ম্যাচ বাকি রয়েছে। সেই ম্যাচ জিততে পারলে যে রোহিত শর্মা বিরকাট এক রেকর্ড গড়বে তা বলার অপেক্ষা রাখে না।

অধিনায়ক হিসাবে একবছরে ১৬টি টি২০ ম্যাচ জিতলেন রোহিত শর্মা

২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের পরই বিরাট কোহলির পরিবর্তে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পান রোহিত শর্মা।নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে অধিনায়কত্ব দিয়েই যাত্রা শুরু করেছিলেন তিনি। সেই থেকেি আর পিছনে পিরে তাকাতে হয়নি দ্য হিটম্যানকে। এই ভারতীয় দলের অধিনায়ক হিসাবে একটিও টি টোয়েন্টি সিরিজে হারেননি রোহিত শর্মা। সেইসঙ্গে পরপর ম্যাচও জিতে চলেছেন তিনি। এবার তো মহেন্দ্র সিং ধোনিকেও টপকে গিয়েছেন রোহিত শর্মা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের পরই মহেন্দ্র সিং ধোনির রেকর্ড স্পর্ষ করেছিলেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার সময়ই সেই রেকর্ড ভাঙার হাতছানি ছিল তাঁর সামনে।প্রোটিয়াদের বিরুদ্ধে বড় রান পেতে অবশ্য ব্যর্থই হয়েছেন রোহিত শর্মা।কিন্তু সূর্যকুমার যাদব ও লোকেশ রাহুলের হাত ধরে রোহি শর্মার মুকুটে নয়া পালক উঠেছে। ভারতীয় অধিনায়ক হিসাবে এক বছরে সর্বোচ্চ টি২০ জয়ের রেকর্ড গড়েছেন তিনি।

টস জিতে এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে বোলিংয়েরই সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন অর্শদীরপ সিং ও দীপক চাহার। তাদের দাপটের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ। নমনাত্র ১০৬ রানেই শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

সেই ম্যাচেই লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদবের জোড়া অর্ধশতরানে ভর করে জিতে নেয় টিম ইন্ডিয়া। আর তাতেই ধোনির রেকর্ড ভেঙে রোহিত শর্মা এখন নতুন রেকর্ডের মালিক।

close whatsapp