ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চতুর্থ টি-২০, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

সিরিজে টিকে থাকতে হলে ভারতকে ম্যাচ জিততেই হবে

India vs South Africa
India. (Photo Source: BCCI)

প্রথম দুই ম্যাচে হারার পর তৃতীয় টি-টোয়েন্টিতে ৪৮ রানে জিতে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে ভারত। টানা তিন ম্যাচে টস হারার পর ভারত প্রথমে ব্যাট করে ১৭৯ রান তোলে। রুতুরাজ গায়কওয়াড় ও ঈশান কিষাণ – দুই ওপেনারই – হাফ সেঞ্চুরি পান। মিডল অর্ডারে সাময়িক ধ্বস নামলেও হার্দিক পান্ডিয়া শেষের দিকে ২১ বলে ৩১ রান করে ভারতকে একটি প্রতিযোগিতামূলক স্কোরে পৌঁছে দেন।

দক্ষিণ আফ্রিকা রান তাড়া করতে নেমে একবারও জরুরী রান রেটের কাছাকাছি গতিতে পৌঁছতে পারেনি এবং ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে। ভারতের হয়ে হর্ষল প্যাটেল চার উইকেট ও যুজবেন্দ্র চাহাল ৩ উইকেট নেন। চাহাল ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন। দুটি দলেই সিরিজের চতুর্থ ম্যাচে বেশ কিছু পরিবর্তনের আশা করা হচ্ছে। প্রায় আড়াই বছর পর রাজকোটে আন্তর্জাতিক টি-২০ খেলা হবে।

পিচ রিপোর্ট

রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচ ব্যাটারদের স্বর্গ। টস জিতলে বোলিং নেওয়ার কথা ভাবতে পারেন পান্ত বা বাভুমা। ইনিংসের শুরুটা ভালো হলে ২২০-র কাছাকাছি স্কোর তোলার কথা ভাবা উচিত।

কোন দলের কেমন কম্বিনেশন

ভারত

সিরিজটি যেহেতু আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে খেলছে ভারত তাই তারা বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে পারে। সেক্ষেত্রে ইতিমধ্যেই রান পেয়ে যাওয়া ঈশান কিষাণকে বিশ্রাম দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে খেলাতে পারে। এ ছাড়া চাহালের পরিবর্তে তরুণ লেগ-স্পিনার রবি বিষ্ণোইকে একটি সুযোগ দেওয়া হতে পারে। শ্রেয়াস আইয়ার রান পেলেও স্ট্রাইক রেট কম থাকায় তাঁর জায়গায় দীপক হুডা সুযোগ পেতে পারেন।

সম্ভাব্য একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, রুতুরাজ গায়কওয়াড়, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত (অধিনায়ক ও উইকেটকিপার), দীপক হুডা, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, রবি বিষ্ণোই।

দক্ষিণ আফ্রিকা

কুইন্টন ডি কক চোট সারিয়ে ফিরে আসতে পারেন। সেক্ষেত্রে বাদ যাবেন ফর্মে না থাকা ওপেনার রিজা হেন্ড্রিক্স। স্পিনারদের তেমন কার্যকরী দেখাচ্ছে না এই সিরিজে, ফলে এক স্পিনার বাদ যেতে পারেন এবং তাঁর পরিবর্ত হিসেবে আসতে পারেন মার্কো য়্যানসেন।

সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), তেম্বা বাভুমা (অধিনায়ক), ডোয়েন প্রিটোরিয়াস, রাসি ফান ডার ডাসেন, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, মার্কো য়্যানসেন, কাগিসো রাবাডা, অনরিখ নর্কিয়া।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা হেড-টু-হেড

ম্যাচ – ১৮, ভারত – ১০, দক্ষিণ আফ্রিকা – ৮

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭টা

টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার

close whatsapp