“আমি এমন কেউ নই যে বোলার অনুযায়ী পরিবর্তন করে” – ম্যাচের সেরা হওয়ার পরে শ্রেয়াস আইয়ার

১১১ বলে অপরাজিত ১১৩ রান করে দলকে জেতান শ্রেয়াস

Shreyas Iyer
Shreyas Iyer. (Photo Source: Twitter)

প্রতিভাবান ব্যাটার শ্রেয়াস আইয়ার রবিবার ২য় ওডিআইতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচজয়ী শতরান করে উচ্ছ্বসিত ছিলেন। ২০২০-র পর ওডিআইতে সেঞ্চুরি করে ভারতকে সিরিজ ১-১ সমতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শ্রেয়াস। ১১ই অক্টোবর মঙ্গলবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজ নির্ধারক ম্যাচে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

সিরিজের মনোনীত সহ-অধিনায়ক শ্রেয়াস ওয়ানডেতে সেরা ফর্মে রয়েছেন। তাঁর শেষ ছয় ইনিংসে একটি সেঞ্চুরি এবং চারটি অর্ধশতকসহ তাঁর স্কোরগুলি যথাক্রমে ৮০ (১১১), ৫৪ (৫৭), ৬৩ (৭১), ৪৪ (৩৪), ৫০ (৩৭), ১১৩* (১১১)। একটি মানসম্পন্ন বোলিং আক্রমণের বিরুদ্ধে রবিবার তাঁর ইনিংস সাজানো ছিল ১৫টি বাউন্ডারি দিয়ে।

প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরষ্কার পাওয়ার পরে ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় শ্রেয়াস জানিয়েছেন ঈশান কিষাণের সাথে পার্টনারশিপের সময় তাঁদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছিল। মেধার ভিত্তিতে বল খেলা এবং একটি অংশীদারিত্ব গড়ে তোলার প্রসঙ্গে শ্রেয়াস বলেছেন, “সত্যি বলতে আমি আনন্দিত। আমি যখন ব্যাট করতে গেলাম, মনে হল উইকেট ভালো আচরণ করছে। আমি ঈশানের সাথে কথা বলেছি এবং সে বোলারদের আক্রমণ করার মানসিকতায় ছিল। আমরা মেধার ভিত্তিতে বল খেলার সিদ্ধান্ত নিয়েছি এবং দেখছিলাম কীভাবে ম্যাচ এগোয়।”

১১ই অক্টোবর দিল্লিতে তৃতীয় ওডিআইতে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা

ক্র্যাম্পে আঘাতপ্রাপ্ত হওয়া সত্ত্বেও শ্রেয়াস চমৎকার টাইমিং দিয়ে নিয়মিত বাউন্ডারি মারছিলেন, যার মধ্যে রাবাডার বলে এক্সট্রা কভারের উপর দিয়ে একটি বাউন্ডারিতে এসেছিল ৫০ ওভারের ফর্ম্যাটে টার দ্বিতীয় সেঞ্চুরি। নয়াদিল্লিতে তৃতীয় ওডিআইয়ের আগে তাঁকে ফিট হয়ে উঠতে হবে।

“আগামীকাল একটি ভ্রমণের দিন এবং তারপরের দিন আরেকটি ম্যাচ। সেটার জন্য অনুপ্রাণিত, দেখা যাক আমার এবং দলের জন্য কী রয়েছে,” তিনি যোগ করেছেন।

২৭ বছর বয়সী তাঁর ব্যাটিং পদ্ধতির বিষয়ে আরও জানিয়েছেন যে তিনি বোলার দেখে তাঁর পরিকল্পনা পরিবর্তন করেননি তবে তাঁর প্রবৃত্তি অনুযায়ী খেলেছিলেন। নজরকাড়া শট খেলা প্রসঙ্গেও নিজের মত ব্যক্ত করেছেন শ্রেয়াস। “আমি এমন কেউ নই যে বোলার অনুযায়ী পরিবর্তন করে। আমি এমন একজন যে প্রবৃত্তি অনুযায়ী পরিবর্তন করে। এমন নয় যে আমি প্রথমে নেটে চেষ্টা করি, আমি ম্যাচেই এটা পরিবর্তন করি,” তিনি উপসংহারে বলেছিলেন।

close whatsapp