বেঙ্গালুরুতে শেষ টি টোয়েন্টি যুজবেন্দ্র চাহালের কাছে ঘরের মাঠে প্রত্যাবর্তন, মনে করেন আকাশ চোপড়া

Yuzvendra Chahal
Yuzvendra Chahal. (Photo Source: Twitter)

রবিবার সিরিজের নির্ণায়ক টি টোয়েন্টি ম্যাচ। সেই ম্যাচ জিততে পারলেই সিরিজ জিতে নেবে ভারতীয় দল। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটারদের কাছে বেঙ্গালুরুতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ভারতীয় দলেরই এক সদস্যের কাছে বোধহয় এই ম্যাচের গুরুত্ব আরও একটু বেশী। তিনি হলেন যুজবেন্দ্র চাহাল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছাড়াপ পর এই প্রথমবার এম চিন্ন্বাস্বামী স্টেডিয়ামে নামছেন যুজবেন্দ্র চাহালের। তাই আকাশ চোপড়ার মতে এই ম্যাচ চাহালের কাছে ঘরের মাঠেই প্রত্যাবর্তন।

এবারের আইপিএলের মেগে নিলামের আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যুজবেন্দ্র চাহালকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্ত যে কতটা ভুল ছিল তা আইপিএল শুরু হওয়ার পরই বুঝতে পেরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্ বেঙ্গালুরু শিবির। এবারের আইপিএলে পার্পল ক্যাপ জিতে নিয়েছেন য়ুজবেন্দ্র চাহাল। আইপিএলের মঞ্চে তাঁর পারফরম্যান্স দেখে আপ্লুত হয়েছেন সকলে। ভারতীয় দলের জার্সিতেও তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে সকলের।

তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম জয়ের অন্যতম প্রধান কারিগড় ছিলেন তিনি। সেইজন্য ম্যাচের সেরার পুরষ্কারও উঠেছিল তাঁরই হাতে।  আইপিএল এবার অন্য নিয়মে হওয়ায় এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার সুযোগ হয়নি তাঁর। কিন্তু দেশার জার্সিতে এবার সেই স্টেডিয়ামেই নামছেন তিনি। বেঙ্গালুরুর স্টেডিয়াম বরাবরই ব্যাটারদের পক্ষে। চাহালের মতো এই মাঠের পিচ সম্বন্ধে এই ভারতীয় দলে খুব কম সদস্যই জানেন।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ৫১টি উইকেট রয়েছে যুজবেন্দ্র চাহালের

তাই ব্যটিং সহায়ক পিচ হলেও, চাহালের ঘরের মাঠে তাঁর থেকে সাফল্যই প্রত্যাশা করছেন আকাশ চোপড়া। তাঁর মতে বেঙ্গালুরুর মাঠে খেলতে নামা চাহালের কাছে ঘরের মাঠে খেলতে নামারই সমান। আকাশ চোপড়া জানিয়েছেন, “যুজবেন্দ্র চাহালের কাছে এটা ঘরের মাঠ। কারণ এটাই তাঁর পুরনো ফ্র্যাঞ্চাইজির মাঠ। এই মাঠেই যুজবেন্দ্র চাহালের রয়েছে ৫১টি উইকেট। যা কোনও ভারতীয় বোলারেরই নেই। তিনি যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছে এখানে”।

শুধু যুজবেন্দ্র চাহালই নয়। তাঁর সঙ্গে আরও দুই ক্রিকেটারের এই মাঠে সাফল্য পাওয়া নিয়ে আশাবাদী আকাশ চোপড়া। দীনেশ কার্তিক এবং হর্শল পটেল। এবারের আইপিএলে দীনেশ কার্তিক দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন।  শুধু তাই নয় বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বহু ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। একইসঙ্গে হর্শল পেলও এই মাঠে বহু ম্যাচ খেলেছেন। চাহালের পাশাপাশি তাদের কাছেও এটা ঘরের মাঠ বলেই মনে করছেন আকাশ চোপড়া।

এই মুহূর্তে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের ফলাফল ২-২। এই ম্যাচ জিততে পারলেই সিরিজ পকেটে পুরবে টিম ইন্ডিয়া। সেইসঙ্গে ঋষভ পন্থও গড়বেন রেকর্ড। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

close whatsapp