শোয়েব আখতারের সর্বোচ্চ গতির বোলিংয়ের রেকর্ড ভাঙাই লক্ষ্য উমরান মালিকের
আপডেট করা - Jun 5, 2022 8:09 pm

সদ্য ভারতীয় দলে ডাক পেয়েছেন উমরান মালিক। কয়েকদিন পরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবেন তিনি। সেই সিরিজে নিজের লক্ষ্য স্থির করে ফেলেছেন আগেই। ভারতকে চানা পাঁচ ম্যাচেই জয়ী দেখতে চান এই তরুণ স্পীডস্টার। কিন্তু দেশের জার্সি গায়ে আরও একটা রেকর্ড গড়ার লক্ষ্য এখন থেকই স্থির করে ফেলেছেন উমরান মালিক। আন্তর্জাতিক মঞ্চে শোয়েব আখতারের সর্বোচ্চ গতির বোলিংয়ের রেকর্ড ভাঙতে চান উমরান মালিক। যদিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নয়।
এবারের আইপিএলে দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্স প্রদর্শন করেছেন উমরান মালিক। তাঁর শক্তিশালী বোলিংয়ের সামনে পর্যুদস্ত হয়েছেন সকলে। এবারের আইপিএলে সর্বোচ্চ গতিতে বোলিংয়ের রেকর্ড গড়েছিলেন তিনি। যদিও পরে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন লোকি ফার্গুসন। কিন্তু এবারের আইপিএলে উমরান মালিকের আগুনে বোলিং সকলকেই মুগ্ধ করে দিয়েছিল। আর তা দেখার পর থেকেই উমরানকে ভারতীয় দলে নেওয়ার দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন সকলে। অবশেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন জম্মু ও কাশ্মীরের এই তরুণ স্পীডস্টার।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামী ৯ জুন প্রথম টি টোয়েন্টিতে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই নিজের সেরা পারফরম্যা্ন্স দেখাতে মরিয়া উমরান মালিক। তার আগেই অবশ্য নিজের লক্ষ্যের কথা জানাতে ভোলেননি এই তরুণ ক্রিকেটার। এখনও পর্যন্ত আন্তর্জাতিক মঞ্চে সর্বোচ্চ গতিতে বোলিং করার রেকর্ড রয়েছে শোয়েব আখতারের। ১৬১ কিমি বেগে বোলিং করেছিলেন তিনি।
আইপিএলে ১৫৭ কিমি বেগে বোলিংয়ের নজির রয়েছে উমরান মালিকের
উমরান মালিক ইতিমধ্যেই ১৫৭ কিমি বেগে বোলেং করে ফেলেছেন। আখতারের থেকে আর মাত্র কয়েক ধাপই পিছিয়ে রয়েছেন তিনি। আর সেই প্রসঙ্গেই উমরান মালিক জানিয়েছেন, “ভবিষ্যতে শোয়েব আখতারের দ্রুতগতির বোলিংয়ের রেকর্ড ভাঙাই আমার প্রধান লক্ষ্য। যদি ভগবান সঙ্গে থাকে তবে তা অবশ্যই হবে। আমি নিজের সমস্ত চেষ্টা দিয়ে সেই রেকর্ড ভাঙার লক্ষ্যে রয়েছি। এছাড়া ১৫০ কিমি বেগে ধারাবাহিকভাবে বোলিং করে যেতে চাই। ফেটনেসের লেভেলের দিকেই এখন নজর দিচ্ছি”।
এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্ধর্ষ বোলিং পারফর্ম্যান্স প্রদর্শন করেছেন উমরান। ১৪ ম্যাচ খেলে ২২টি উইকেট তুলে নিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। শুধু তাই নয় সদ্য সমাপ্ত আইপিএলে প্রথম ক্রিকেটার হিসাবেই এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ারও রেকর্ড গড়েছিলেন উমরান মালিক। এবার দক্ষিণ আফ্রিকার বিরদ্ধে নামবেন তিনি। সেখানেই নিজের সেরা পারফরম্যান্সটা দেওয়াই এখন প্রধান লক্ষ্য উমরান মালিকের।