দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঝোরো ইনিংস খেলেই আন্তর্জাতিক টি২০-তে প্রথম অর্ধশতরান দীনেশ কার্তিকের
আপডেট করা - Jun 17, 2022 9:25 pm

২০০৬ সালে এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই টি টোয়েন্টি ফর্ম্যাটে অভিষেক হয়েছিল দীনেশ কার্তিকের। দীর্ঘ ১৬ বছর পর সেই প্রোটিয়াদের বিরুদ্ধেই আন্তর্জাতিক মঞ্চে প্রথম টি টোয়েন্টি অর্ধশতরান করলেন দীনেশ কার্তিক। সেইসঙ্গেই ফের এরবার ভারতীয় দলের জার্সিতে নিজের ফিনিশার হওয়ার দক্ষতাও বুঝিয়ে দিলেন দীনেশ কার্তিক। ২৫ বলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করলেন তিনি। সেইসঙ্গে শেষ মুহূর্তে নেমে ভারতের রানও লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিলেন দীনেশ কার্তিক।
আগামী অক্টোবর মাসেই এবারের বিশ্বকাপ। হাতে আর ছয় মাসও নেই। সেই দলেই নিজের জায়গা পাকা করার কাজটা কিন্তু দীনেশ কার্তিক শুরু করে দিয়েছেন। আইপিএলের মঞ্চে দুর্ধর্ষ পারফরন্যান্স দেখিয়েছিলেন তিনি। এরপরই তিন বছর পর ফের ভারতীয় দলে সুযোগ পেয়েছেন দীনেশ কার্তিক। ধোনির অনুপস্থিতিতে ভারতীয় দলের ফিনিশারের ভূমিকা পালন করাই প্রধান লক্ষ্য তাঁর। সেই কথা আইপিএল শুরু হওয়ার আগেই জানিয়েছিলেন দীনেশ কার্তিক।
প্রোটিয়াদের বিরুদ্ধে ২৭ বলে ৫৫ রানের ইনিংস খেলেন দীনেশ কার্তিক
অবশেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেই সেই ঝলক দেখা গেল। রাজকোটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ফের একবার জ্বলে উঠলেন দীনেশ কার্তিক। ভারতীয় দলের যে সময় তাঁকে সবচেয়ে বেশী প্রয়োজন ছিল, সেই সময়ই দীনেশ কার্তিকের ব্যাট থেকে এল রানের ঝড়। ফিনিশারের ভূমিকা নিতে তিনি যে প্রস্তুত তা যেন ফের একবার বুঝিয়ে দিলেন দানেশ কার্তিক।
Dinesh Karthik’s maiden fifty in T20s has given India more than a chance to win this match and level the series. It’s all upto the bowlers to repeat such performance in their bowling. 🤞 pic.twitter.com/1duLEt8kyC
— Amit Mishra (@MishiAmit) June 17, 2022
𝐃𝐊 – 𝐓𝐡𝐞 𝐅𝐢𝐧𝐢𝐬𝐡𝐞𝐫!#OneFamily #INDvSA @DineshKarthik @BCCI pic.twitter.com/6L0WuTP7AZ
— Mumbai Indians (@mipaltan) June 17, 2022
THE NATION KNOWS. 😎#PlayBold #WeAreChallengers #TeamIndia #ನಮ್ಮRCB #INDvSA #DineshKarthik pic.twitter.com/fZRnh1BmsD
— Royal Challengers Bengaluru (@RCBTweets) June 17, 2022
Fantastic striking from DK and Kungfu Pandya in the last 5 overs.
Bowlers ko kamaal karna padega to defend 169. #INDvSA— Virender Sehwag (@virendersehwag) June 17, 2022
ঋষভ পন্থ আউট হওয়ার পরই মাঠে আসেন দীনেশ কার্তিক। সেই সময় ভারতের রান ৪ উইকেটে ৮১। ওভার ছিল ১২.৫। কঠিন পরিস্থিতির মধ্যে সেই সময় দাঁড়িয়ে ভারতীয় দল। সম্ভাব্য রানও সেই সময় দেখাচ্ছে ১৪০ থেকে ১৪৫। সেই জায়গা থেকেই ধীরে ধীরে হার্দিকের সঙ্গে বিল্ডআপ গেম সুরু দীনেশ কার্তিকের। আর শেষ তিন ওভারে একাই শেষ করে দিলেন প্রোটিয়া বোলারদের।
Top knocks by @hardikpandya7 and @DineshKarthik! What form 🤌 #INDvSA
— Harbhajan Turbanator (@harbhajan_singh) June 17, 2022
Dinesh Karthik
(𝘯𝘰𝘶𝘯)
𝐓𝐡𝐞 𝐞𝐩𝐢𝐜 𝐟𝐢𝐧𝐢𝐬𝐡𝐞𝐫 𝐨𝐟 #TeamIndia! 💪#INDvSA #BelieveInBlue | @DineshKarthik pic.twitter.com/nTCAIIve9z— Star Sports (@StarSportsIndia) June 17, 2022
6.31 – India's run rate at Dinesh Karthik's entry point
8.26 – India's run rate at Dinesh Karthik's exit point
12.22 – Dinesh Karthik's scoring rate
DK has given India a realistic chance of winning now!#INDvSA
— Prasenjiit Dey (@CricPrasen) June 17, 2022
MOM in India’s first ever T20 international .. 16 years later gets his maiden fifty against the same side. Special knock this .. Something different, something fresh.. Living upto the promise he made at the IPL .. Well done @DineshKarthik #INDvSA
— Jatin Sapru (@jatinsapru) June 17, 2022
তাঁর ব্যাট থেকে শুরু হয়েছিল এগদিন রানের ঝড়। চার ও ছয়ের দাপটে দক্ষিণ আপ্রিকার বোলারদের একসময় রীতিমত নাস্তানাবুদ করে তুলেছিলেন তিনি। আইপিএলের ঝলকই এদিন ফের ছিল দীনেশ কার্তিকের ব্যাটে। ২৭ বলে ৫৫ রানের দুর্ধর্ষ ইনিংসে খেলে ভারতকে লড়াই করার জায়গায় পৌঁছে দেন তিনিই। তাঁর গোটা ইনিংসটি জুড়ে রয়েছে ৯টি চার এবং ২টো ওভার বাউন্ডারি।
এবারের আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। গোা আইপিএলে তাঁর রান ছিল ৩০০-এরও ওপরে। এদিনও ভারতকে কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড় করানোর নায়ক সেই দীনেশ কার্তিকই।