স্মৃতি মন্ধনার দুর্ধর্ষ ব্যাটিং, ডিএলএস পদ্ধতিতে আয়ারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ভারত

India Womens Team
India Womens Team. ( Image Source: Twitter )

আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিততেই হত ভারতীয় মহিলা দলকে। সেই মঞ্চেই দুর্ধর্ষ পারফরম্যান্স স্মৃতি মন্ধনার। তাঁর ৮৭ রানের ইনিংসই ভারতীয় মহিলা ক্রিকেট দলের সেমিাইনালে যাওয়ার রাস্তা প্রশস্ত করে দিয়েছিল। বোলাররাও লড়াইটা শুরু করেছিলেন। মাঝপথে বৃষ্টি। ডাক ওয়ার্থ লুইস নিয়মেই আয়ারল্যান্ডকে ৫ রানে হারিয়ে মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে  ভারতীয় মহিলা ক্রিকেট দল। ৮৭ রানের দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরারক শিরোপা জিতে নিলেন স্মৃতি মন্ধনা।

আয়ারল্যান্ডের সামনে এদিন ১৫৬ রানের লক্ষ্য ছিল। সেই লক্ষ্যে তারা এগোনো শুরুও করেছিল। যদিও ভারতীয় ব্যাটাররাও দ্রুত দুই উইকেট তুলে নিয়েছিলেন। কিন্তু এরপরই প্রবল বৃষ্টি শুরু। খেলা ূন্ধ হওয়ার পর আর ক্রিজে বল গড়ায়নি। শেষপর্যন্ত আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫ রানে জিতে বিশ্বকাপ সেমিফাইনালের ছাড়পত্র যোগার করে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। যদিও আইরিশ ব্যাটাররা যেমন পারফরম্যান্স দেখাচ্ছিলেন, সেখানে ম্যাচ শেষ বল পর্যন্ত গড়ালে অঘটন ঘটে জেতেই পারত।

৮৭ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন স্মৃতি মন্ধনা

টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েচিলেন ভারতীয় দলের অধিনায়ক সহরমনপ্রীত কৌর। গত ম্যাচেই অর্ধশতরান পেয়েছিলেন স্মৃতি মন্ধনা। যদিও সেই ম্যাচ জিততে পারেনি ভারতীয় দল। টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের ছাড়পত্র যোগার করতে হলে এই ম্যাচ জিততেই হত ভারতীয় দলকে। সেখানেই ব্যাট হাতে এদিনম বিধ্বংসী মেজাজে ছিলেন স্মৃতি মন্ধনা। শেফালী বর্মা অবশ্য এদিন ২৪ রানেই সাজঘরে ফিরে গিয়েছিলেন। যদিও বারতীয় দলের রান এগোতে খুব একটা অসুবিধা হয়নি। স্মৃতি মন্ধনা একা হাতেই  ভারতীয় মহিলা দলের রান এগিয়ে নিয়ে গিয়েছিলেন।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫৬ বলে ৮৭ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন স্মৃতি।  তাঁর দাপুটে ব্যাটিংয়ের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিলেন আইরিশ বোলাররা। স্মৃতি মন্ধনার ৮৭ রানের দুরন্ত ইনিংস জুড়ে রয়েছে ৯টি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি। আর এই ইনিংসটাই যে ভারতীয় দলেরক জয়ের রাস্তাটা পাকা করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। ৬ উইকেট খুইয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৫৫ রান করে ভারতীয় মহিলা দল।

এদিন সুরু থেকেই আইরিশ ব্যাটাররাও বেশ আক্রমণাত্মক মেজাজে ছিলেন। কিন্তু ভারতীয় বোলাররাও ছিলেন দুরন্ত ছন্দে। প্রথম ওভারেই আয়ারল্যান্ডের দুই উইকেট তুলে নিয়েছিল ভারত। যদিও রানের গতি দ্রুততার সঙ্গেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আইরিশ ব্যাটাররা। ৮.২ ওভারের মাথাতেই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর ্মযাচ সুরু করা সম্ভব হয়নি। সেখানেই ডাত ওয়ার্থ লুইস নিয়মে ৫ রানে ম্যাচ জিতে নেয় ভারতীয় মহিলা দল।

close whatsapp