আলজারি জোসেফের বিধ্বংসী স্পেলে সুপার টুয়েলভের আশা জিইয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ

West Indies Win
West Indies Win. ( Image Source: twitter/Windies cricket )

আলজারি জোসেফের দুর্ধর্ষ বোলিংয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে জয়ের রাস্তায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ। সেইসহ্গে সুপারক টুয়েলভে পৌঁছনোর রাস্তাও খোলা রাখল ক্যারিবিয়ান ব্রিগেড। বিশ্বকাপের সুপার টুয়েলভে পৌঁছনোর জন্য এদিন জিম্বাবোয়ের বিরুদ্ধেই জিততেই হল ওয়েস্ট ইন্ডিজকে। সেই লক্ষ্যেই আলজারি জোসেফের চার উইকেটে সমস্ত বাধা পেড়িয়ে শেষপর্যন্ত জয়ের রাস্তায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে মাত্র ৫ রানের জন্য চার্লস অর্ধশতরান পাননি ঠিকই কিন্তু দলের রাস্তাটা তৈরি করে দিয়ে গিয়েছিলেন। সেখানেই জোসেফের দুর্ধর্ষ স্পেল জিম্বাবোয়ের সমস্ত আশা শেষ করে দিয়েছেন।

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে অপ্রত্যাশিত হার হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। বিশ্বকাপে টিকে থাকতে হলে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজকে জিততেই হতয। সেই লক্ষ্য  নিয়েই এদিন মাঠে নেমেঠিল ক্িযারিবিয়ান ব্রিগেড। ব্যাটিংয়ে সেভাবে জ্বলে উঠতে না পারলেও, বল হাতে আলজারি জোসেফ এদিন ক্যারিবিয়ান ব্রিগেডে সেই স্বস্তিই ফিরিয়েছেন। শেষপর্যন্ত জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩১ রানে ম্যাচ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

চার উইকেট নিয়ে ম্যাচের সার হয়েছেন আলজারি জোসেফ

আর জিম্বাবোয়ের টপ অর্ডারকে বিধ্বস্ত করে এবং একাই চার উইকেট নিয়ে ম্যাচের না.ক যে এদিন আলজারি জোসেফ তা বলার অপেক্ষা রাখে না। যদিও এখনও অনেকটা পথ চলা বাকি রয়েছে তাদের। আয়ারল্যান্ডকে হারাতেই হবে ওয়েস্ট ইন্ডিজকে। টস জিতে এদিন প্পথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়.ক নিকোলাস পুরান। বড় রান করার লক্ষ্যেই এদিন ছিল ক্যারিবিয়ান ব্রিগেড। জনসন চার্লসের হাত ধরে শুরুটা ওয়েস্ট ইন্ডিজ ভালই করেছিল। কিন্তু ৪৫ রানে তিনি ফিরতেই ক্যারিবিয়ান ব্রিগেডের ব্যাটিং লাইনআপে ধস নামে।

এদিনও চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার। নিকোলাস পুরান থেকে আরপভিন লুইস, ব্রুকসরা সলকলেই এদিন ব্যাট হাতে ব্যর্থ হয়েই সাজঘরে ফিরেছিলেন। শেষ মুহূর্তে পাওয়েলের ২৮ রানের ইনিংসটাই ওয়েস্ট ইন্ডিজকে ১৫০ রানেরক গন্ডী টপকাতে সাহায্য করে। নির্ধারিত ওভারে ৭ উইকেট খুইয়ে ওয়েস্ট ইন্ডিজ করে ১৫৩ রান। বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে এবার ওয়েস্ট ইন্ডিজের ভাগ্য ছিল বোলারদের হাতে।

সেখানেই বল হাতে এদিন ভয়ঙ্কর মেজাজে ছিলেন আলজারি জোসেফ। পাওয়ার প্লের মধ্যেই জিম্বাবোয়ের ৪ উইকেট তুলে নেন ক্যারিবিয়ান বোলাররা। সেরা দুই উইকেটকে সেই সময়ই সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন আলজারি জোসেফ। যদিও তখনও পর্যন্ত পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছিল না ক্যারিবিয়ান ব্রিগেড। কারণ সেই সময়ও জিম্বাবোয়ে শিবিরে ছিলেন সিকান্দার রাজা। ১৪ রানে তাঁকে ওডিন স্মিথ সাজঘরে ফেরাতেই উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ শিবিরে।

শেষ মুহূর্তে আরও দুটো উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদটা দিলেন তিনিই। আর তাতেই ম্যাচের সেরাও হয়েছেন এই তারকা ক্রিকেটার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিততে পারলেই সুপার টুয়েলভে জায়.গা পাকা ওয়েস্ট ইন্ডিজের।

close whatsapp