বিশ্বকাপে যাত্রা শেষ ওয়েস্ট ইন্ডিজের, হতাশায় ভেঙেপড়লেন নিকোলাস পুরান
আপডেট করা - Oct 21, 2022 3:53 pm

দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে সরাসরি সুযোগ করে নিতে পারেনি তারা। কিন্তু সেখানে পৌঁছনোর সুযোগ একটা চিল ক্যারিবিয়ান ব্রিগেডের সামনে। কিন্তু আয়ারল্যান্ডের কাছে হেরে সমস্ত আসা শেষ হয়ে গিয়েছে নিকোলাস পুরাণদের। চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতায় শেষপর্যন্ত এবারের বিশ্বকাপে যাত্রা থেমেছে ওয়েস্ট ইন্ডিজের। বিশ্বকাপের শুরুতেই নক্ষত্র পতন। দলের এমন পারফরম্যান্সেই হতাশ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান। এমনভাবে ছিটকে যাওয়াটা যে বেদনাদায়ত, তা বলতে কোনও দ্বিধা নেই তাঁর।
টি টোয়েনম্টি বিশ্বকাপে শুরুটাই এবার সেভাবে করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে পর্যুদস্ত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতায় স্কটল্যান্ডের কাছে হেরে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে যাওয়ার রাস্তা কঠিন করে ফেলেছিল ক্যারিবিয়ান ব্রিগেড। যদিও পরের ম্যাচেই জিম্বাবোয়ের বিরুদ্ধে জিতে একটা আশা জাগিয়েছিল তারা। কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই একই চিত্র।
ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন এবার নিকোলাস পুরান
আবারও একটা খারাপ ব্যাটিংয়ের প্রদর্সন ওয়েস্ট ইন্ডিজের। আয়ারল্যান্ডের বিরুদ্ধেও ব্যাট হাতে গুরে দাঁড়াতে ব্যর্থই হয়েছে তারা। প্রথমে ব্যাটিং নিয়ে বড় রানের প্রত্যশা করলেও, শেষরক্ষা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ব্রেন্ডন কিং বাদে কোনও ক্যারিবিয়ান ব্যাটারই এদিন ব্যাট হাতে সেভাবে সফল হতে পারেনি। আর তাতেই বিশ্বকাপ থেকে এবারের মতো ওয়েস্ট ইন্ডিজের বেরনোর রাস্তাটা পরিষ্কার হয়ে গিয়েছিল। আর এটাই যেন মেনে নিতে পারছেন না ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলাস পুরান।
দলের পারফর্ম্যান্সে তিনি যেমন হতাশ হয়েছেন, “তেমনই এই পারফরম্যান্স বেদনাদায়ক বলেও বলেও মনে করছেন তিনি। ম্যাচ শেষে নিকোলাস পুরান জানিয়েছেন, এটা সত্যিই আমাদের জন্য কঠিন একটা পরিস্থিতি। এই গোটা প্রতিযোগিতাতেই আমরা ভাল পারফরম্যান্স দেখাতে পারিনি। এদিনও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ব্যাটাররা ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি। এই জায়গায় ১৪৫ রান ডিফেন্ড করাটা সত্যিই খুব কঠিন একটা ব্যপার। বিশেষ করে বোলারদের এই রান ডিফেন্ড করতে বলাটাও চ্যালেঞ্জের। আয়ারল্যান্ডকে নেক শুভেচ্ছা। তারা অসাধারণ ব্যাটিং এবং বোলিং করেছে”।
এদিন প্রথমে ব্যটিং করে মাত্র ১৪৬ রানই করতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। এই রান নিয়ে জিততে হলে অসাধারণ একটা বোলিং পারফরম্যান্সের প্রয়োজন চিল। কিন্তু তা করতে পারেননি ক্যারিবিয়ান বোলাররা। আর তাতেই লব শেষ হয়ে গিয়েছিল। আয়ারল্যান্ডের মাত্র একটিই উইকেট তুলতে পেরেছিল তারা। সেখােই এদিন অসাধারণ ফর্মে ছিলেন পল স্টার্লিং।