টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে দীপক চাহারকে রাখার পরামর্শ সুনীল গাভাসকরের

Deepak Chahar
Deepak Chahar. (Photo Source: Twitter)

এশিয়া কাপে ভারতীয় দল ব্যর্থ হওয়ার পর থেকেই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। শোনাযাচ্ছে সবকিছু ঠিকঠাক চললে সোমবারই নাকি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা হতে পারে। এমন পরিস্থিতিতেই ভারতীয় দলে দীপক চাহারকে রাখার ব্যপারে আশাবাদী প্রাক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভাসকর। তাঁর মতে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে দীপক চাহারকে পনেরো জনের মধ্যে রেখেই নির্বাচকদের ভারতীয় দল ঘোষণা করা উচিত্।

অস্ট্রেলিয়ার মাটিতে এবার বসতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর অস্ট্রেলিয়ার পিচ যে বরাবরই পেস সহায়ক তাও বলার অপেক্ষা রাখে না। সেখানে দীপক চাহার যে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা নিয়ে কোনও সন্দেহ নেই প্রাক্তন কিংবদন্তী সুনীল গাভাসকরের। আইপিএল থেকে ভারতীয় দলের জার্সিতে ব্যাট এবং বল হাতে সাফল্য এনে দিয়েছেন দীপক চাহার। যদিও চোটের জন্য দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে ছিলেন দীপক চাহার। কিন্তু প্রত্যাবর্তনটা ভালভাবেই করেছেন তিনি।

এবারের এশিয়া কাপে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন দীপক চাহার

চোট সারিয়ে জিম্বাবোয়ে সফরেই ফের ভারতীয় দলেলফিরেছিলেন দীপক চাহার। জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকেই বেশ ভাল ছন্দে ছিলেন তিন। প্রথম ম্যাচেই তিন উইকেট তুলে নিয়েছিলেন দীপক চাহার। এশিয়া কাপের দলেও এবার দীপক চাহার ছিলেন স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে। এশিয়াকাপে আভেশ খানের পরিবর্তেই সুপারফোরে ভারতের শেষ ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে নেমেছিলেন এই তারকা ক্রিকেটার। তাঁকেই বিশ্বকাপে খেলানোর পরামর্শ দিচ্ছেন সুনীল গাভাসকর।

তিনি জানিয়েছেন, আমার মতে দীপক চাহার এমন একজন ক্রিকেটার যাঁকে এবারের বিশ্বকাপের দলে অবশ্যই রাখা উচিত্। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে সবসময়ই বাড়তি বাউন্স রয়েছে। আর সেই পরিস্থিতিতেই নতুন বলে নিজের দক্ষতা প্রমাণ করতে পারবেন দীপক চাহার। তিনি এমন একজন ক্রিকেটার যাঁর মধ্যে সেই পরিস্থিতি কাজে লাগানোর দক্ষতা রয়েছে।

গতবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন দীপক চাহার। এবারও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁকে ব্যাট হাতে অসাধারণ ফর্মে দেখা গিয়েছিল। বোলিংয়ে তো জিম্বাবোয়ের বিরুদ্ধে নিজের ফর্ম ফের একবার দেখিয়েছেন দীপক চাহার। এশিয়ামাত্র একটি ম্যাচই খেলার সুযোগ পেয়েছিলেন দীপক চাহার। সেখানে বিনা উইকেটে ২৮ রান দিয়েছিলেন এই তারকা অল রাউন্ডার।

শুধু বোলিংই নয়, দীপক চাহারের উপস্থিতি যে ভারতীয় দলের ব্যাটিং শক্তিও বাড়াবে তাও বলাই বাহুল্য। বিশ্বকাপের দল ঘোষণার দিকই এখন তাকিয়ে রয়েছেন সকলে।

close whatsapp