লোকেশ রাহুলের ফর্ম নিয়েই খানিকটা দুশ্চিন্তায় সুনীল গাভাসকর
আপডেট করা - Oct 28, 2022 9:03 pm

টি টোয়েন্টি বিশ্বকাপে পরপর দুই ম্যাচ জিতে সেমিফাইনালের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয়। এরপর নেদারল্যান্ডসের বিরুদ্ধেও ভারতের জয়ের ধারা অব্যহত রয়েছে। সেখানেই এবার টিম ইন্ডিয়া নামবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে । সেমিফাইনালে জায়গা পাকা করতে হলে এই ম্যাচ জিততেই হবে টিম ইন্ডিয়াকে। সেই ম্যাচে নামার আগে ভারতীয় দলের কোন জায়গাটা নিয়ে চিন্তা থাকবে সেটাই জানালেন প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর।
এই মুহূর্তে ভারতীয়দলের ওরেনিং পার্টনারশিপটাই যে খানিকটা চিন্তা বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। কারণ নেদারল্যান্ডসের বিরুদ্ধে অবশ্য দেশের জার্সিতে রানে ফিরেছেন রোহিত শর্মা। কিন্তু এখনও পর্যন্ত রান অধরা রয়েছে লোকেশ রাহুলের। আর সেটাই এই মুহূর্তে ভারতীয় দলের জন্য একমাত্র দুশ্চিন্তার জায়গা হতে পারে। চোট সারিয়ে দলে ফেরার পর থেকেই এখনও পর্যন্ত আন্তর্জাতিক মঞ্চে বড় রান করতে পারেননি লোকেশ রাহুল।
দুই ম্যাচ মিলিয়ে লোকেশ রাহুল করতে পেরেছেন মাত্র ১৩ রান
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে ভারত। সেই ম্যাচে অবস্য ভারতীয় দলের জয়ের প্রধান কারিগড় ছিলেন বিরাট কোহলি। কি্তু সেই ম্যাচে দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি লোকেশ রাহুল। এরকই চিত্র দেখা গিয়েছিল নেদারল্ডসের বিরুদ্ধেও। আর এই পারফরম্যান্স যথেষ্ট উদ্বেগজনক তা বলার অপেক্ষা রাখে না। আর সেই কথাই এবার শোনা গেল প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকরের মুখেও।
এই প্রসঙ্গেই সুনীল গাভাসকর জানিয়েছেন, “এই মুহূর্তে ভারতীয় দলের যদি কোনও জায়গা নিয়ে সবচেয়ে বেশী চিন্তা থাকে তা হল লোকেশ রাহুলের রানের মধ্যে না থাকাটা। টি টোয়েন্টি বিশ্বকাপের দুটো ম্যাচেই কিন্তু রান করতে তিন ব্যর্থ হয়েছেন। যদিও লোকেশ রাহুল একজন দক্ষ ক্রিকে্টার”।
এই মুহূর্তে দুই ম্যাচে লোকেশ রাহুলের রান রয়েছে মাত্র ১৩। কোনও ম্যাচেই দুই অঙ্কের রান টপকাতে পারেননি ভারতীয়দলের েই তারকা ওপেনার। আর সেটাই একটিু চিন্তা বাড়াচ্ছে টিম ইন্ডিয়া সহ অন্যান্যদেরো। যদিও অন্যদিকে রোহিত শর্মার ফর্মে ফেরাটা কিন্তু আবার স্বস্তি দিচ্ছে সুনীল গাভাসকরকে। সেইসঙ্গে বল হাতে অর্শদীপ সিংয়েরও প্রশংসা করেছেন তিনি।