‘ঘৃণ্য রাজনীতি’, ‘প্রতিভার প্রতি অবিচার’ – স্যামসন সুযোগ না পাওয়ায় এভাবেই ক্ষোভপ্রকাশ নেটিজেনদের

ভারতীয় দল মিডল অর্ডার ব্যাটার হিসেবে শেয়াস আইয়ার, দীপক হুডাকে সুযোগ দিয়েছে

Sanju Samson
Sanju Samson. (Image Source: Twitter)

ভারত ও নিউ জিল্যান্ডের মধ্যে প্রথম টি-টোয়েন্টি বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার পর দুই দল এখন মাউন্ট মাউঙ্গানুইতে মুখোমুখি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি পড়ার সম্ভাবনা থাকলেও খেলা শুরু করা সম্ভব হয়েছে। যদিও ৬.৪ ওভারের পরে বৃষ্টির কারণে খেলা সাময়িক বন্ধ রাখা হয়েছিল। তবে আশা করা এই বৃষ্টি খেলাকে খুব বেশী প্রভাবিত করবে না।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর প্রস্তুতির কথা মাথায় রেখে এই সিরিজে ভারতীয় দল নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীনে খেলতে এসেছে। ভারতীয় ম্যানেজমেন্ট ওপেনিং কম্বিনেশন বদলালেও মিডল অর্ডারে খুব বেশী বদল আনেনি। ফলে এই ম্যাচেও সুযোগ হয়নি উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনের। এ ছাড়া তরুণ পেসার উমরান মালিকও সুযোগ পাননি।

সাম্প্রতিক ভালো ফর্মের দাম পেলেন না সঞ্জু স্যামসন

শুবমান গিলের টি-টোয়েন্টিতে অভিষেক হওয়ার সম্ভাবনা থাকলেও ভারত ওপেনার হিসেবে ভরসা রেখেছে ঋষভ পান্ত ও ঈশান কিষাণের উপর। তবে সবচেয়ে বেশী যে খেলোয়াড়ের সুযোগ না পাওয়া নিয়ে আলোচনা হচ্ছে, তিনি হলেন স্যামসন। কেরালার উইকেটকিপার-ব্যাটারকে দলে দেখতে না পেয়ে বেশ কিছু ক্রিকেট অনুরাগী টুইটারে তাঁদের হতাশার কথা জানিয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ অভিযানের অধিকাংশ সময় ডাগ আউটে কাটানো দীপক হুডাকে মিডল অর্ডারে রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। যেখানে ইতিমধ্যেই হার্দিক পান্ডিয়ার মতো একজন অলরাউন্ডার রয়েছেন, সেখানে অতিরিক্ত একজন স্পিন-বোলিং অলরাউন্ডার রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওডিআই সিরিজে স্যামসনের চমৎকার পারফর্ম্যান্স অনেকের নজরে এসেছিল। অন্যদিকে, এই বছর ওডিআই ফর্ম্যাটে দুর্দান্ত ফর্মে থাকা গিল টি-২০তে অভিষেকের সুযোগ না পাওয়ায় নিঃসন্দেহে হতাশ হবেন। 

স্যামসন এখনও পর্যন্ত ১৩৫.১৫ স্ট্রাইক রেটে ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে ২৯৬ রান করেছেন এবং ওয়ানডেতে তাঁর সাম্প্রতিক পারফর্ম্যান্সও ভালো। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের তিন ইনিংসেই অপরাজিত থেকে স্যামসন ১১৮ রান করেছিলেন। আইপিএল ২০২২-এও ব্যাট হাতে ভালো ফর্মে থাকা স্যামসন নিউ জিল্যান্ডের বিপক্ষে ভারতের তুলনামূলক অনভিজ্ঞ একাদশেও জায়গা না পাওয়ায় স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট তাঁর ফ্যানরা।

সঞ্জু স্যামসন ভারতের একাদশে জায়গা না পাওয়ায় টুইটারে হতাশার বহিঃপ্রকাশ

https://twitter.com/GOAT_ERA_01/status/1594215853117288448?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1594215853117288448%7Ctwgr%5E4b313531ed556572abca31e05d98ce3bd56d76f8%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Ftwitter-reactions-cricket%2Fwe-feel-for-you-sanju-samson-fans-empathize-with-samson-after-his-exclusion-from-playing-xi-in-2nd-t20i%2F

https://twitter.com/kingashu1008/status/1594215731276939264?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1594215731276939264%7Ctwgr%5E4b313531ed556572abca31e05d98ce3bd56d76f8%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Ftwitter-reactions-cricket%2Fwe-feel-for-you-sanju-samson-fans-empathize-with-samson-after-his-exclusion-from-playing-xi-in-2nd-t20i%2F

https://twitter.com/adarshjs151997/status/1594213280545148928?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1594213280545148928%7Ctwgr%5E4b313531ed556572abca31e05d98ce3bd56d76f8%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Ftwitter-reactions-cricket%2Fwe-feel-for-you-sanju-samson-fans-empathize-with-samson-after-his-exclusion-from-playing-xi-in-2nd-t20i%2F

close whatsapp