নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু স্যামসনকে খেলানোর পরামর্শ আকাশ চোপড়ার

Sanju Samson
Sanju Samson. (Image Source: Twitter)

একের পর এক ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ঋষভ পন্থ। যদিও এখনও পর্যন্ত তাঁকেই সুযোগ দেওয়ার পথে হেঁটেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। টি টোয়েন্টি সিরিজেও ভারতীয়দলের প্রধান উইকেটকিপার ব্যাটার ছিলেন ঋষভ ন্থ। যদিও সেখানে চূড়ান্ত ব্যর্থ হতেই দেখা গিয়েছিল ঋষভ পন্থকে। সেই থেকেই সঞ্জু সযামসনের নাম নিয়ে আরম্ভ হয়ে গিয়েছিল জল্পনা। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলে এলেও, এখনও নিয়মিত সুযোদ পাননি সঞ্জু স্যামসন। তা নিয়েই এবার মুখ কুলেছেন প্রাক্তন ক্রিকোর আকাশ চোপড়া।

বুধবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। সেখানে ঋষভ পন্থ নয়, সঞ্জু সযামসনকেই খেলনোর পরামর্শ দিচ্ছেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তেমনটা না হলে বারতীয় টিম ম্যানেজমেন্চকে যে বিরাট সমালোচনার সম্মুখীব হতে হবে তা বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র আকাশ চোপড়াই নয়, আরও অনান্য প্রাক্তন ক্রিকেটাররাও সঞ্জু স্যামসনকেঅ খেলানোর পরামর্শ দিয়েছেন একদিনের সিরিজে।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও সুযোগ পাননি সঞ্জু স্যামসন

সামনেই রয়েছে এবার একদিনের বিশ্বকাপ। সেই জায়গায় ঋষভ পন্থের পারফরম্যান্স যে ক্রমশই ভারতীয় দলকে চিন্তার মধ্যে ফেলছে তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতে সঞ্জু স্যামসনকে খেলানোর কথাই বারবার শোনাযাচ্ছে। সম্প্রতি নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজেও মাত্র একটি ম্যাচেই সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন। যদিও উইকেটকিপার হিসাবে খেলানো হয়নি তাঁকে। বুধবার নিউ জিলযান্ডের বিরুদ্ধে সঞ্জু স্যামসনের ওপরই ভরসা রাখার পরামর্শ আকাশ চোপড়ার।

নিজস্ব ইউটিউব চ্যানেলে এই প্রসঙ্গে আকাশ চোপড়া জানিয়েছেন, “ভারতীয় দলের উচিত্ এই মুহূর্চে সঞ্জু স্যামসনকে খেলানো।  নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচেও যদি তাঁকে খেলানো না হয় তবে কিন্তু বিরাট সমালোচনার সম্মুখীন হতে হবে তাদের। তাঁকে না খেলালে সেই সমালোচনার জন্য যেন প্রস্তুত থাকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট”।

আগামী বছর ঘরের মাঠেই একদিনের বিশ্বকাপ খেলতে নামবে ভারতীয় দল। সেখানেই  দীর্ঘ ১২ বছর পর ফের ভারত বিশ্বকাপ জেতে কিনা সেতো সময়ই বলবে। কিন্তু তার আগে এখন দল গঠনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার। আগামী ৪ ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে একদিনের সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। সেই শিবিরে অবশ্য রয়েছেন সঞ্জু স্যামসন। কিন্তু তাঁকে কতটা সুযোগ দেওয়া হবে সেদিকেই তাকিয়ে রয়েছে এখন ভারতীয় ক্রিকেট মহল।

close whatsapp