নিউ জিল্যান্ড সিরিজ উমরান মালিকের কাছে বড় সুযোগ, মনে করছেন রবি শাস্ত্রী ও জাহির খান

Umran Malik and Ishan Kishan
Umran Malik and Ishan Kishan. ( Photo Source: Twitter )

আইপিএলে দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্স দেখালেও, দেশের জার্সিতে কিন্তু সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি উমরান মালিক। দেশের জার্সিতে বেশ কয়েকদিনই দেখা যায়নি উমরান মালিককে। টি টোয়েন্টি বিশ্বকাপের পরই পের ভারতীয়দেলে ডাত পেয়েছেন উমরান মালিক। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই ডাক পেয়েছেন তিনি। আর এমনটা দেখার পরই তাণকে নিয়ে আশাবাদী জাহির খান ও রবি শাস্ত্রী। এই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজটাই উমরান মালিককে আরও এগিয়ে যেতে সাহায্য করবে বলে মনে করছেন জাহির খান ও রবি শাস্ত্রী।

আইপিএলের মঞ্চেই সেকেলকে এবার চেমকে দিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের েই তরুণ ক্রিকেটার। তাঁর বোলিংয়ের গতিই সকলতে হতবাক করেছিল বারবার। ধারাবাহিকভাবে  ১৫০ কিমি বেদে বোলিং করার দক্ষতা রেয়েছে ২২ বর্ষীয় উমপরান মালিকের। শুধুমাত্র তাই নয় আইপিএলের ১৫৭ কিমি বেগেও বূোলিং করেছেন তিনি। যদিও বিশ্ব ক্রিকেটে এখনও পর্যন্ত এই গতিতে বোলিং করতে দেখা যায়নি উমরান মালিককে। নিউ জিল্যান্ডের পিচ বরাবরই পেসারদের জন্য স্বর্গরাজ্য।

নিউ জিল্যান্ড সিরিজ দিয়েই ফের ভারতীয় দলে ফিরেছেন উমরান মালিক

এই জায়গাতেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিনি যে পিচে যথেষ্ট ভাল সুযোগ তৈরি করে নিতে পারবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই জাহির খানের। তার মতে উমরপান মালিকের বোলিংয়ের মধ্যে যে দক্ষতা রয়েছে তাতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এই মঞ্চটাই তাঁকে প্রমাণ করার মতো আদর্শ জায়গা বলে মনে করছেন জাহির খান। একই কতা প্রাক্তন বারতীয় দলের কোচ রবি শাস্ত্রীর মুখেও।

এই প্রসঙ্গেই প্রাইম ভিডিওতে জাহির খান জানিয়েছেন, উমরান মালিক একজন অস্ধাপণ প্রতিভা এবং নিউ জিল্যান্ডের াটিতে তাদের বিরুদ্ধে এই সিরিজটা তাঁকে অনেকটাই সাহায্য করবে। এখন দেখার তিনি কেমনভাবে সেই সুযোগ কাজে লাগিয়ে এই দলে ধারাবাহিকভাবে নিজের জায়গা পাকা করে নেন।

শুধুমাত্র জাহির খান নন, উমরান মালিককে নিয়ে আশাবাদী প্রাক্তন কোচ  রবি শাস্ত্রীও। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম দ্রুতগতির বোলার তিনি। ভারত এবং আমরা সকলেই দেখেছি যে অস্ট্রেলিয়ার মাটিতে এই টি টোয়েন্টি বিশ্বকাপে পেসাররা কেমনভাবে প্রতিপক্ষকে নাজেহাল করেছে।হারিস রওফ, অ্যানরিখ নর্খিয়া এবং নাসিম শাহরা। সেজন্যই আমার মনে হয় এটা উমরান মালিকের কাছে একটা বড়সড় সুযোগ।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শুক্রবার থেকেই প্রথম ম্যাচে নামার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু বৃষ্টির জন্যই শেষপ্রযন্ত সেই ম্যাচ হয়নি। সেখানেই বাকি দুটো ম্যাচ উমরান মালিক নিজেকে প্রমাণ করতে পারেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp