নিউ জিল্যান্ড সিরিজ তরুণদের কাছে বড় সুযোগ বলেই মনে করছেন হার্দিক পান্ডিয়া
আপডেট করা - Nov 18, 2022 6:53 pm

টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ। এবার ভারতীয় দলের সামনে নিউ জিল্যান্ড সিরিজ। শুক্রবার থেকেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আরম্ভ েেহয়ে গিয়েছে সেই সিরিজ। যদিও বৃষ্চির জন্য নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামতে পারেনি ভারতীয় দল। প্রবল বৃষ্টিতেই ভেস্তে গিয়েছে সিরিজের প্রথম একদিনের ম্যাচ। এই সিরিজেই ভারতীয়টি টোয়েন্টি দলের অধিনা.ক হার্দিক পান্ডিয়া। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ তরুণ ক্রিকেটারদের জন্য নিজেদের ভূমিকা বোঝা এবং সুযোগ হিসাবেই দেখছেন হার্দিক পান্ডিয়া।
টি টোয়েন্টি বিশ্বকাপে এবার আসা জাগালেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। সুপার টুয়েলভের ম়্চে শুরু থেকেই দুরন্ত ফর্মে চিল টিম ইন্ডিয়া। বিশেষ করে বিরাট কোহলি. সূর্।কুনার যাদব এবং হার্দিক পান্ডিয়ারা ছিেন অসাধারণ ফর্মে। কিন্তু সেমিফাইনালেই তাল কেটেছিল তাদের। আর তাতেই শেষ হয়ে গিয়েছিল সমস্তকিছু। ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আশা শেষ েহয়ে গিয়েছিল ভারতীয় দলের। এরপরই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এই টি টোয়েন্টি সিরিজ।
রোহিত শর্মার অনুপস্থিতিতে নিউ জিল্যান্ড সিরিজে ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া
এই সিরিজে অবশ্য ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং লোকেশ রাহুলদের মতো তারকা ক্রিকেটারদের বিশ্রামের সিদ্ধান্ত নিেয়েছেন নির্বাচক কমিটির সদস্যরা। সেই জায়গাতেই এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভারতীয়দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন হার্দিক পান্ডিয়া। একইসঙ্গে ভারতীয় দলে েই সিরিজে তারুণ্যের আধিক্যই রয়েছে। এমনটা দেখার পরই হার্দিক পান্ডিয়া এই মন্তব্য করেছেন।
তাঁর মতে এই সিরিজটাই নাকি তরুণ ক্রিকেটারদের কাছে যেমন সুযোগ করে দিয়েছে, তেমনই এই সিরিজটাতেই নিজেদের ভূমিকা বুঝে নিতে পারবেন ক্রিকেটাররা। এই প্রসঙ্গে হার্দিক জানিয়েছেন, “যদি পরিস্থিতি চায় সেই ক্ষেত্রে আমি কিংহা অন্য কোনও অভিজ্ঞ ক্রিকেটাররা ভিন্ন ভূমিকাতেও খেলতে পারেন। কিন্তু এই সিরিজটা হল নতুন ক্রিকেটারদের জন্য যারা নিজেদেপ ভূমিকা নিয়ে আরও বেশী পরিষ্কার ধারণা পাবে। সেইসঙ্গে নিজেদের প্রমাণ করারও একটা বড় সুযোগ পেয়েছে তারা”।
শুক্রবারই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে নামার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু শেষপর্ষন্ত তা হয়নি। প্রবল বৃষ্টিতে ভেস্তে গিয়েছে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচই। যদিও এখনও দুটো ম্যাচ রয়েছে হাতে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজেই সুযোগ পেতে পারেন উমরান মালিক। এছাড়া অর্শদীপ সিং তো রয়েছেনই। ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপের রোডম্যাপ তৈরির কাজ যে ভারতীয় দল সুযোগ করে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।