যুজবেন্দ্র চাহালের পরিবর্তে কুলদীপ যাদবকে খেলানোর পরামর্শ ওয়াসিম জাফরের
আপডেট করা - Nov 26, 2022 6:37 pm

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল। ব্যাটাররা সফল হলেও, এদিন বল হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন বারতীয় দলের বোলাররা। উমপান মালিক জোড়া উইকেট নিেয়ে শুরুটা ভাল করলেও, শেষরক্ষা করতে ুারেনি টিম ইন্ডিয়া। নিউ জিল্যান্ডের কাছে সাত উইকেটে সেই ম্যাচে হেরে গিয়েছিল ভারতীয় দল। প্রথম ম্যাচে স্পিনার হিসাবে ভারতীয় শিবিরে সুযোগ পেয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। বল হাতে সফল হননি তিনি। লেই জায়গাতেই এবার কুলদীপ যাদবকে খেলানোর পরামর্শ দিচ্ছেন ওয়াসিম জাফর।
প্রথম ম্যাচে ৩০৬ রান করলেও ভারতীয় বোলাররা সেই রান ধরে রাখতে ব্যর্তই হয়েছিলেন। নিউ জিল্যান্ডের মাত্র তিন ুইকেট তুলতে পেরেছিলেন তারা। টি টোয়্ন্টি ম্যাচে যে স্পিনাররা সফল হয়েছিলেন, ইডেন পার্কে যুজবেন্দ্র চাহার চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন বল হাতে। ১০ ওভারে ৬৭ রান দিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা স্পিনার। একটিও উইকেট তুলতে পারেননি তিনি। এবার হ্যামিলটনে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে নামচে চলেছে ভারতীয় দল।
গতম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে যুজবেন্দ্র চাহাল ১০ ওভারে ৬৭ রান দিয়েছিলেন
সেখানেই বোলিং দক্ষতার বিচারে যুজবেন্দ্র চাহালের থেকে কুলদীপ যাদবকে এগিয়ে রাখছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর। সম্প্রতি তাঁর ফর্মের কথা বিচার করেই এই তারকা ক্রিকেটারকে চাহালের থেকে এই ম্যাচে এগিয়ে রাখছেন ওয়াসিম জাফর। সেইসহ্গে কুলদীপ যাদবের মিস্ট্রি স্পিন বারবারই প্রতিপক্ষকে সমস্যায় ফেলেছে। সমস্ত দিক হিসাব করেই শেষপর্যন্ত কুলদীপ যাদবকে এগিয়ে রাখছেন ওয়াসিম জাফর।
এই প্রসঙ্গে ইএসপিএন ক্রিকইনফোতে ওয়াসিম জাফর জানিয়েছেন, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে যুজবেন্দ্র চাহালের পরিবর্তে আমি কুলদীপ যাদবকেই এগিয়ে রাখছি। তার কারণ একটাই। তুলদীপ যাদবের বোলিংয়ে যেমন রহস্য রয়েছে তেমনই তিনি উভয় ভাবেই স্পিন করার দক্ষতা রাখে। এছাড়া এই মুহূর্তে বেশ ভাল ফর্মেও রয়েছেন তিনি।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে বোলারদের ব্যর্থতা ভুগিয়েছিল ভারতীয় দলকে। সেই ম্যাচে পাঁচজন বোলার নেিয়ে ভারত নামলেও, ছয় নম্বর বোলিং অপশন সমস্যায় ফেলেছিল টিম ইন্ডিয়াকে। এই ম্যাচেও ছয় নম্বর বোলিং অপশন প্রয়োজন রয়েছে ভারতীয় দলের। সেইসঙ্গে প্রথম ম্যাচের সঙ্গে পরের দ্বিতীয় ম্যাচের মাঠেরও খুব একটা পার্থক্য নেই বলেই মনে করকছেন ওয়াসিম জাফর। সেই সমস্ত কথা মাথায় রেখেই এই ম্যাচে যুজবেন্দ্র চাহালের জায়গায় কুলদীপ যাদবকে খেলানোর পরামর্শ দিচ্ছেন ওয়াসিম জাফর।