দলে অল রাউন্ডার অপশন বাড়ানোরই ইঙ্গিত হার্দিক পান্ডিয়ার

Hardik Pandya
Hardik Pandya. ( Image Source:

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগেই একটা বার্তা দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপের রোডম্যাপ যে ভারতীয় দল েই সিরিজ থেকেই শুরু করে দিতে চলেছে তা সিরিজে নামার আগেই হার্দিক পান্ডিয়া জানিয়ে দিয়েছিলেন। আর সেই কাজ যে ভারতীয় দল এখন থেকেই শুরু করে দিয়েছে এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জয়ের পরই সেই ইঙ্গিত দিয়ে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। ননউ জিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি োয়েন্টি সিরিজে তিনিই এবার ভারতীয় দলের অধিনায়ক।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হারের পর থেকেই শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। শোনাযাচ্ছে ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক নাকি এবার বদল হতে পারেষ রোহিত শর্মাকে সরিয়ে এবার ভারতীয় দলের টি টোয়েন্টি অধিনায়ক হতে পারেন হার্দিক পান্ডিয়া। ২০২৪ সালের বিশ্বকাপ হয়ত তাঁক নেতৃত্বেই খেলতে নামতে চলেছে ভারতীয় দল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম জয় পাওয়ার পরই দলের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন হার্দিক পান্ডিয়া।

চলতি সিরিজে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের বোলারদের পারফরম্যান্স যথেষ্ট খুশি হয়েছেন হার্দিক পান্ডিয়া। তিনি নিজেও এদিন বোলিং করেছেন। নিউ জিল্যান্ডকে ১২৬ রানেই শেষ করে দিয়েছিল ভারতীয় দলের বোলাররা। সেখানেই আরও বেশী বোলিং অপশন চাইছেন হার্দিক পান্ডিয়া। তাঁর মতে ব্যাটারদেরও এবার বল হাতে খানিকটা দক্ষ হওয়ার প্রয়োজন রয়েছে। অর্থাত্ দলে যে অল রাউন্ডার বাড়ানোর ইঙ্গিতই হার্দিক পান্ডিয়া দিচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গে ম্যাচ শেষে হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, এদিন বোলাররা যথেষ্ট ভাল পারফরম্।যান্স দেখিয়ছেন এবং সেইসঙ্গে আগ্রাসী মনোভাব থাকাটাও অত্যন্ত জরুরী। সবসময় প্রতি বলেই যে উইকেট নিতে হবে এমনটা নয়, কিন্তু শেষ আগ্রাসী মনোভাব রাখাটা অত্যন্ত জরুরী। আমি নিজেও এদিন বল হাতে পারফরম্যান্স দেখিয়েছি। তবে আরও বেশী বোলিং অপশন চাই আমার। আমি চাই বোলিংয়ে দক্ষ এমন আরও অনেক ব্যাটার। আর সেইসঙ্গে তাদের যথেষ্ট পেশাদারও হওয়ার ব্যপারে আশাবাদী আমি।

এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১৯১ রান করেছিল ভারতীয় দল। সেখানেই ভারতের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি নিউ জিল্যান্ড। মাত্র ১২৯৬ রানেই শেষ হয়ে গিয়েছিল কিউই বাহিনী। দীপক হুডা একাই তুলে নিয়েছিলেন ৪ উইকেট। যুজবেন্দ্র চাহালও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন। পরের ম্যাচ জিতে সিরিজ ভারতের হয় কিনা সেটাই দেখার।

close whatsapp