ওয়েলিংটনে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচে বৃষ্টির পূর্বাভাস
আপডেট করা - Nov 17, 2022 9:43 pm

টি টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথম সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। ননউ জিল্যান্ডের বিরুদ্ধে দীর্ঘ সিরিজ টিম ইন্ডিয়ার। দলের বেশীরভাগ সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। কোচ রাহুল দ্রাবিড় সহ বাকি সাপেোর্ট স্টাফদেরও বিশ্রাম দেও.া হয়েছে এই সিরিজে। তরুণ ব্রিগেডই এবার হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে নামবে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। কিনতু সেই ম্য়াচ শুরু হও.ার আগেই সিঁদুরে মেঘ দেখছেন আয়োজকরা। ওয়েলিংটনে হতে চলা প্রথম ম্যাচেই বৃ্ষ্টির ভ্রুকুটি। আর তাতেই যেন চিন্তার ভাঁজ সকলের কপালে।
টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ভারতীয় দলের পারফরম্যান্স নেিয়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে। কাঠগড়ায় উঠেছেন রোহিত শর্মার। শোনাযাচ্ছে ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপে নতুন অধিনায়কের তত্ত্বাবধানে নামতে চলেছে ভারতীয় দলের ক্রিকোররা। বেশীরভাগ ব্শিষজ্ঞ থেকে প্রাক্তন ক্রিকেটারদের মুখে হার্দিক পান্ডিয়ার নাম। এই সিরিজেও কিন্তু সেই হার্দিক পান্ডিয়াই ভারতীয় দলের অধিনা.করের দায়িত্বে রয়েছেন। কিন্তু প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেনস কিনা সেটা নেিেয়েই চিন্তায় রয়েছে সকলে।
শোনাযাচ্ছে শুক্রবার নাকি ওয়েলিংটনে প্রভল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার দুপুরের দিকেই হতে পারে বৃষ্টি। আপ এই সংবাদ যে মাঠে আসতে চলা সমর্থকদের জন্য একেবারেই সুখবর নয় তাও বলার অপেক্ষা রাখে না। আর এই সংবাদেই খানিকটা হলেও চিন্তায় পড়েছেন সকলে। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপেও কয়েকটি ম্যাচ েমন বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। এবার ভারত বনাম নিউ জিল্যান্ড সিরিজ শুরু হওয়ার আগে থেকেই বৃষ্টির ভ্রুকুটি।
শুক্রবার ওয়েলিংটনে আবহাওয়ার পূর্বাভাস
ওয়েলিংটন আবহাওয়া দপ্তরের খবর অনুয়ায়ী ওয়েলিংটনে শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার প্রভল সম্ভাবনা রয়েছে। দুপুরের দিক থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং সেইসঙ্গে বজ্রবিদ্যুুতও দেখতে পাওয়া যেতে পারে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গেই বদলে যেতে পারে ওয়েলিংটনের তাপমাত্রাও। সর্বনিম্নম ১৪ ডিদগ্রী সেলসিয়াসে নেমে যেতে পারে তাপমাত্রা। সর্বোচ্চ এই তাপমাত্রা থাকতে পারে ২১ ডিগ্রী সেলসিয়াস।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে দেশের জার্সিতে প্রথমবার টি টোয়েন্টিতে নেতৃচ্বে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এবার নিউ জিল্যান্ডের মতো দলের বিরুদ্ধে সেই সুযোগ পেয়েছেন তিনি। শুধু তাই নয়, তাঁর নেতৃত্বের প্রশংসায় করেছেন খোদ ভিভিএস লক্ষ্মণও। এই সিরিজ দিয়েই যে ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপের ড্রে রিহার্সাল ভারতীয় দল শুরু করে দিতে চলেছে, সেটাও বলার অপেক্ষা রাখে না। সিরি শুরুর আগেই সেই ইঙ্গিত দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া।