বিশ্বকাপের দলে জায়গা পাকা করতে এই সিরিজ বড় সুযোগ মনে করছেন শিখর ধওয়ান
আপডেট করা - Nov 24, 2022 3:47 pm

২০২৩ সালে ভারতের মাটিতে হতে চলেছে একদিনের বিশ্বকাপ। হাতে অবশ্য এখনও বেশ কয়েকমাস সময় রয়েছে। তারমধ্যেই দল গড়ে নেওয়া যে ভারতীয় টিম ম্যানেজমেন্চের প্রধান লক্ষ্য তা বলার অপেক্ষা রাখে না। সেই লক্ষ্যে নিউ জিলযান্ডের বিকুদ্ধেই শুরু হচ্ছে প্রস্তুতি। শুক্রবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। এই সিরিজ শুর আগেই সন্ন বিশ্বকাপ নিয়ে মুখ খুলেছেন সিখর ধওয়ান। তাঁর মতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজটাই বিশ্বকাপের জন্য নিজেকে প্রমাণ করার অন্যতম একটা মঞ্চ।
সদ্য শে, হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেজন্য বিরাট কোহলি, রোহিত শর্মা এবং লোকেশ রাহুলদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়ার্কলোড ম্যানেজেন্টের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। টি টোয়েন্টি সিরিজে হার্দিক পামন্ডিয়ার নেতৃত্বে নেমেছিল ভারতীয় দল। একদিনের সিরিজে অবশ্য ভারতীয় দলের নেতৃত্বে রয়েছেন শিখর ধওয়ান। নিউ জিলযান্ডের বিরুদ্ধে এই সিরিজে ভারতীয় দলের তারুণ্যের আধিক্য। কিউইদের বিরুদ্ধে এই সিরিজ যে তাদের জন্য একটা বড় সুযোগ তা মানতে কোনওরকম দ্বিধা নেই শিখর ধওয়ানের।
একদিনের সিরিজে নেতৃত্বের ভূমিকায় রয়েছেন শিখর ধওয়ান
২৫ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের একদিনের সিরিজ। এই জায়গাথেকেই বিশ্বকাপের প্রস্তুতি আরম্ভ শুরু হবে তা েকপ্রকার স্পষ্ট। একদিনের বিশ্বকাপ শুরু হওয়ার আগে বেশকিছু জায়গাটা দেখে নিতে চাইছে ভারতীয় শিবির। পরীক্ষা নীরিক্ষা্ও করতে চাইছে তারা। এই সিরিজটাই যে ভারতীয় ক্রিকেটারদের কাছে নিজেগের প্রমাণ করার জন্য আদর্শ মঞ্চ সেটাও বলতে দ্বিধা নেই শিখর ধওয়ানের।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপের জন্যই সমস্ত প্রস্তুতি সারছি আমরা। দলের ক্রিকেটাররা যথেষ্ট ভাল পারফরম্যান্স প্রদর্শন করছেন। এটা দেখে ভাল লাগছে যে তারা যথেষ্ট দক্ষতার সঙ্গে পারফরম্যান্স দেখাচ্ছেন এবং আমাদেরও একটা স্পষ্ট ধারণা হচ্ছে। এই পারফরম্যান্স দেখেই ঐআমাদের একটা ধারণা জন্মাচ্ছে যে কে এই বিশ্বকাপের দলে সুযোগ করে নিতে পারবেন। এই মুহূর্তে ভারতীয় দলের েনেতৃত্বের সুযোগ পেয়ে আমি সত্যিই নিেজেকে ভাগ্যবান মনে করছি।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে বৃহস্পকিবারই একদিনের সিরিজের ট্রফি উন্মোচন করেছেন দুই অধিনায়ক। এই সিরিজ জিততে পারলেই একদিনের ক্রম তালিকায় শীর্ষস্থানে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। সেই লক্ষ্যেই রয়েছেন শিখর ধওয়ানরা। যদিও ৩-০ সিরিজ জিততে হবে তাদের। বিশ্বকাপের পরীক্ষা নীরিক্ষা যে কার্যত শুরু হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।