দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই দলে আসতে পারেন দীপক চাহার

Deepak Chahar
Deepak Chahar. (Photo Source: Twitter)

টি টোয়েন্টি সিরিজের পর এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে নেমেছে ভারতীয় দল। কিন্তু শুরুতেই বড়সড় ধাক্কা খেয়েছে মেন ইন ব্লুজ ব্রিগেড। দক্ষিণ আফ্রিকার কাছে একদিনের সিরিজের প্রথম ম্যাচেই হেরে গিয়েছিলেন। শুরুটা প্রোটিয়াজের বিরুদ্ধে ভালভাবে করলেও, শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। শেষপর্যন্ত দক্ষিণ আফ্রিকার কাছে হারতেই হয়েছে তাদের। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও ভারচীয়দল এদিন ব্যর্থ হয়েছিল। দ্বিতীয় একদিনের ম্যাচেই ভারতীয় দলে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন।

আগামী রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে ভারতীয় দলকে। আর সেখানেই যে দলে বেশ ক.েকটি পরিবর্তন আসতে পার তা বলার অপেক্ষা রাখে না। শোনাযাচ্ছে দ্বিতীয় ম্যাচেই নাকি ভারতীয় শিবিরে আসতে চলেছেন দীপক চাহার। আভেশ খান এই ম্যাচেও চূ়ড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। সেই জায়গাতেই নাকি দীপক চাহারকে ভারতীয় দলে ফেরানোর একটা পরিকল্পনা চলছে।

প্রথম ম্যাচে দীপক চাহারকে না খেলানোরই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এদিন সুরুটা বেশ ভালভাবেই করেছিল ভারতীয় দল। ২০ ওবারে ৩ উইকেট খুইয়ে একসময় দক্ষিণ আফ্রিকার রান চিল ৯২। কিন্তু সেই জ.গা থেকেই প্রোটিয়াের ওপর যথার্থ চাপ সৃষ্টি করতে একেবারেই ব্যর্থ হয়েছিলেন ভারতীয় দলের বোলাররা। সেই পরিস্থিতি থেকেই বাকি ২০ ওবারে ভারকতীয় বোলাররা ১৫৭ রান দেন। আর সেই জায়গা থেকেই ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা শিবির। যদিও জয় পাওয়ার মতো সুযোগ ছিল ভারতেরও সামনে। কিন্তু তা হয়নি।

সঞ্জু স্যামসন শেষপর্যন্ত লড়লেও, জিততে পারেনি ভারতীয় দল। আর তাতেই সব শেষহয়ে গিয়েছে। এরপরই শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা।  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ভারতীয় দলে ফিরেছিলেন আভেশ খান। কিন্তু এদিনও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রচুর রান দিয়েছিলেন তিনি। শোনাযাচ্ছে দ্বিতীয় ম্যাচে তাঁকে না খেলানোরই সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই জায়গাতেই ভারতীয়  শিবিরে আলতে পারেন দীপক চহার।  টিমের অন্দরে এমনই একটা পরিকল্পনা চলছে।

অন্যদিকে জসপ্রীত বুমরাহ ছিটকে যাওয়ার পর থেকে দীপক চাহারকে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলানোর একটা পরিকল্পনা শুরু হয়েছে। আর সেজন্যই যে দক্ষিণ আফ্রকিকার বিরুদ্ধে একদিনের সিরিজে তাঁকে দেখে নিতে চাইবে ভারতীয় শিবির, তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে অবস্য বুমরার পরিবর্ত হিসাবে সামির নামও ঘোরাফেরা করছে। তবে দীপক চাহারকেও তৈরি রাখতে চাইছে ভারতীয় শিবির।

close whatsapp