পরপর দুই ম্যাচে যুজবেন্দ্র চাহালের পারফরম্যান্স দেখে হতাশ সুনীল গাভাসকর

Sunil Gavaskar
Sunil Gavaskar. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

আইপিএলের মঞ্চে রাজস্থান রয়্যালসের হয়ে চূড়ান্ত সফল হয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। একাই ২৭ টি উইকেট নিয়ে এবারের আইপিএলে পার্পল ক্যাপ মাথায় তুলেছিলেন যুজবেন্দ্র চাহাল। এরপরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ পান যুজবেন্দ্র চাহাল। কিন্তু ভারতের জার্সি গায়ে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন তিনি। দুই ম্যাচ খেলা হয়ে গেলেও, মাত্র একটিই উইকেট তুলতে পেরেছেন যুজবেন্দ্র চাহাল। প্রোটিয়া ব্যাটারদের বিরুদ্ধে নিজের ফর্ম দেখাতেই পারেননি তিনি। আর যুজবেন্দ্র চাহালের এই পারফরম্যান্স দেখেই হতাশ হয়েছেন প্রাক্তন কিংবদন্তী সুনীল গাভাসকর।

আইপিএলের মঞ্চে তাবড় তাবড় তারকা ব্যাটারদের এবার থামিয়ে দিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। তাঁর হাত ধরেই এবার একের পর এক ম্যাচে জয়ও ছিনিয়ে নিয়েছিল রাজস্থান রয়্যালস। সেই পারফরম্যান্সই যে ভারতী. দলের জার্সিতেও তাঁর থেকে পাওয়া যাবে, এমনটাই প্রত্যাশা ছিল সকলের। কিন্তু যুজবেন্দ্র চাহাল কিন্তু পারেননি। বরং দ্বিতীয় ম্যাচে আরও বেশী রান দিয়েছিল যুজবেন্দ্র চাহাল।

দিল্লি এবং কটক দুই জায়গাতেই দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছে ভারতকে। কুলদীপের অনুপস্থিতিতে দলের প্রধান স্পিন অস্ত্র ছিলেন যুজবেন্দ্র চাহাল। দ্বিতীয় ম্যাচে মিলার এবং ক্লাসেন জুটি ভাঙার জন্যও ব্যবহার করা হয়েছিল তাঁকে। কিন্তু পারেননি যুজবেন্দ্র চাহাল। বরং চার ওভারে একাই দিয়েছেন ৪৯ রান। যুজবেন্দ্র চাহালের থেকে এমন পারফরম্যান্স দেখেই হতাশ হয়ে পড়েছেন সুনীল গাভাসকর।

দুই ম্যাচ খেলে ৬ ওভার বোলিং করে ৭৫ রান দিয়েছেন যুজবেন্দ্র চাহাল

স্টার স্পোর্টসেই গাভাসকর এই প্রসঙ্গে জানিয়েছেন, “পরবর্তী ম্যাচের আগে একা একটা মানসিক ধাক্কা। পরের ম্যাচে কেমনভাবে এবং কোন লাইনে তিনি বল করবেন, সেটাই হয়ত এখন চিন্তা করতে হবে যুজবেন্দ্র চাহালকে। হয়ত খানিকটা হাওয়াকে কাজে লাগাতে হবে অথবা খানিকটা ওয়াইড বোলিং করার কথাই এখন চিন্তা ভাবনা করছেন যুজবেন্দ্র চাহাল”।

ভারতের হয়ে এখনও পর্যন্ত মাত্র দুটো ম্যাচ খেলেছেন যুজবেন্দ্র চাহাল। প্রথম ম্যাচে ২ ওভার বোলিং করলেও, দ্বিতীয় ম্যাচে পুরো চার ওভারই বোলিং করেছেন তিনি। দুই ম্যাচ মিলিয়ে ছয় ওভারে যুজবেন্দ্র চাহাল এখনও পর্যন্ত ৭৫ রান দিয়েছেন। উইকেট পেয়েছেন মাত্র একটি। দলের প্রধান স্পিনারের এমন পারফরম্যান্স খানিকটা হলেও চিন্তায় রাখবে ভারতীয় দলকে।

শুধু সুনীল গাভাসকর নয়, যুজবেন্দ্র চাহালের এমন পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন গৌতম গম্ভীরও। পরপর দুই ম্যাচ হেরে এখন অনেকটাই চাপে ভারত। বিশাখাপত্তনমে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। সেখানে যুজবেন্দ্র চাহালকে তাঁর পুরনো ফর্মে দেখা যায় কিনা তারই অপেক্ষায় সকলে।

close whatsapp