অর্শদীপ সিংকে জাহির খানের প্রকৃত বিকল্প বোলার বললেন কামরান মালিক
আপডেট করা - Oct 1, 2022 1:01 pm

দেশের জার্সিতে আসার পর থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন অর্শদীপ সিং। তাঁর প্রশংসা প্রত্যেক প্রাক্তন ক্রিকেটারের মুখ থেকেই শোনা গিয়েছে। এবার দেশের বাইরে থেকেও অর্শদীপের জন্য ভেসে এল প্রশংসা। তাও আবার চির প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান থেকে ভেসে এল অর্শদীপ সিংয়ের জন্য প্রশংসা। ২ বর্ষীয় তরুণ এই ক্রিকেটারকেই জাহির খানের বিকল্প ক্রিকেটার হিসাবেই দেখছেন প্রাক্তন ক্রিকেটার কামরান আকমল। তাঁর মতে অবশেষে ভারত নাকি জাহির খানের পরিবর্ত ক্রিকেটার পেয়েছে। অপর্শদীপের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন তিনি।
এবারের আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে খেলেছেন অর্শদীপ সিং। পঞ্জাবের হয়ে বহু ম্যাচের নায়ক তিনি। হয়ত উইকেট প্রচূর পাননি ঠিকই, কিন্তু বেশীরভাগ ম্যাচই চেঢ ওবার বোলিং করে করে কঠিন পরিস্থিতি থেকে পঞ্জাব কিংসকে টেনে তুলেছিলেন এই তরুণ বোলার। ,সেই থেকেই তাঁর প্রশংসা শোনা গিয়েছিল প্রত্যেকের মুখে। ভারতীয় দলে তাঁকে নেওয়ার দাবীতেও সোচ্চ্বার হয়েছিলেন প্রাক্তন তারকা ক্রিকেটাররা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রতম ম্যাচেই সেরার পুরষ্কার পেয়েছিলেন অর্শদীপ সিং
আইপিএলের পরই অবশ্য ভারতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। যদিও দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ড, দুটো সিরিজে ডাগ আউটে বসেই কাটাতে হয়েছিলেন অর্শদীপ সিংয়ের। ইংল্যান্ডের বিরুদ্ধেই অভিষেক হয়েছিল এই তরুণ ক্রিকেটারের। সেই তেকেই দেশের জার্সিতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে এসেছেন অর্শদীপ সিং। মাত্র কয়েকটি ম্যাচ খেলার পরই সুযোগ পেয়েছিলেন এশিয়া কাপের মতো মঞ্চে। সেখানেও কিন্তু যথেষ্ট ভাল বোলিং করেছেন তিনি। তিনি বিশেষকরে তাঁর ডেথ ওভারের বোলিং।
আর তা দেখেই মুগ্ধ হয়েছেন প্রাক্তন পাকিস্তানী ক্রিকেটার কামরান আকমল। তিনি জানিয়েছেন, “অর্শদীপ সিং একজন অসাধারণ ক্রিকেটার। আমার মনে হয় ভারতীয় দল তাদের পরবর্তী জাহির খানকে এবার পেয়ে গিয়েছে। অর্শদীপ সিংয়ের বলে পেস ছেমন রয়েছে তেমনই রয়েছে অসাধারন সুইংও। এছাড়া তিনি একজন যথেষ্ট বুদ্ধিমান বোলার। তিনি মানসিকভাবে যতেষ্ট শক্তিশালী একজন ব্যক্তিত্ব। এছাড়া নিজের দক্ষতা সম্বন্ধে অবগত রয়েছেন এবং কোন পরিস্থিতিতে কী করতে সেটাও খুব ভালভাবে বুঝতে পারেন”।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ হয়নি অর্শদীপ সিংয়ের। কিনন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদেধে দলে ফিরেছিলেন তিনি। আর সেখানেই দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন ২৩ বর্ষীয় এই তরুণ ক্রিকেটার। তিনি একাই কার্যত শেষকরে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যটিং লাইনআপকে। ডেভিড মিলার, কুইন্টন ডিককদের মতো তারকাদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন এই বাঁহাতি পেসার।
বাঁহাতি পেসার হিসাবে একসময় গোটা বিশ্বের কাছে ত্রাস ছিলেন জাহির খান। দীর্ঘদিন পর ফের ভারতীয় দলে এক বাঁহাতি পেসার এসেছেন। দেশের জার্সিতে দুর্ধর্ষ বোলিংও করছেন অর্শদীপ সিং। জাহির খানের প্রকৃত বিকল্প ভারত পেয়ে গিয়েছে বলেই মনে করছেন কামরান আকমল।