ঘরের মাঠে প্রথমবার দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ লোকেশ রাহুল
আপডেট করা - Jun 9, 2022 3:17 pm

রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় দলের দায়িত্ব ছিল লোকেশ রাহুলের ওপর। কিন্তু সেই সিরিজ শুরু হওয়ার ২৪ ঘন্টা আগেই ভারতীয় শিবিরে বড়সড় ধাক্কা লাগে। কুচকির চোটে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল। একইসঙ্গে ছিটকে গিয়েছেন কুলদীপ যাদবও। লোকেশ রাহুলের ছিটকে যাওয়া যে ভারতীয় দলকে বেশ খানিকটা চিন্তায় ফেলে দিয়েছে তা বলাই বাহুল্য। তাঁর জায়গায় এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। ছিটকে যাওয়ার পর সেই ঋষভের উদ্দেশ্যেই বার্তা দিলেন লোকেশ রাহুল।
সদ্য শেষ হয়েছে আইপিএল। এরপরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামতে চলেছে ভারত। টানা ম্যাচ খেলার জন্য এবং সামনে ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দলের বিশকিছু সিনিয়র ক্রিকোরদের বিশ্রামের কথা আইপিএলের সময় থেকেই শোনা যাচ্ছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দল ঘোষণার পরই তা পরিষ্কার হয়ে যায়। রোহিত শর্মা, বিরাট কোহলি , সামি এবং বুমরাহদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই।
রোহিত শর্মার জায়গায় এই সিরিজে লোকেশ রাহুলকেই অধিনা.ক হিসাবে বেছে নিয়েছিল ভারতীয় দলের নির্বাচকরা। তাঁর ়েপুটি করা হয়েছিল ঋষভ পন্থকে। কিন্তু ম্যাচ শুরুর ২৪ ঘন্টা আগেই ভারতীয় শিবিরে বড়সড় ধাক্কাষ কুচকিতে চোট পেয়ে ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল। আপাতত এনসিএতে রিহ্যাবের নির্দেশই দেওয়া হয়েছে তাঁকে। ছিটকে যাওয়ার পর টুইটারেই নিজের প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন লোকেশ রাহুল। সেইসঙ্গে অধিনায়ক হিসাবে অভিষেক হতে চলা ঋষভ পন্থকেও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তিনি।
চোট পেয়ে গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল
এমন সময় চোট পেয়ে ছটকে যাওয়াটা যে লোকেশ রাহুল নিজেও মানতে পারছেন না, তা বেশ স্পষ্ট। টুইটারে তাঁর লেখাতেও রয়েছে সেই বক্তব্য।প্রথমবার ঘরের মাঠে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ ছিল লোকেশ রাহুলের সামনে। কিন্তু চোটের জন্য সেই সুযোগ হাতছাড়া হয়ে গিয়েছে রাহুলের। আর তাতেই বেশ হতাশ তিনি।
লোকেশ রাহুল টুইটে লিখেছেন, “এমন পরিস্থিতি সত্যিই আমার কাছে খুব বেদনাদায়ক। আজ থেকে এক নতুন লড়াই শুরু। সহবচেয়ে বেশী কষ্ট লাগছে যে ঘরের মাঠে প্রথমবার দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েও তা হারাতে হল। ছিটকে গেলেও, সকলের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। সকলকে অনেক ধন্যবাদ”।
Hard to accept but I begin another challenge today. Gutted not to be leading the side for the first time at home, but the boys have all my support from the sidelines.Heartfelt thanks to all for your support.Wishing Rishabh and the boys all the luck for the series.See you soon🏏💙
— K L Rahul (@klrahul) June 8, 2022
তাঁর পরিবর্তে এই সিরিজে ভারতের নেতৃত্ব সামলাবেন ঋষভ পন্থ। তাঁকেও শুভচ্ছা বার্তা পাঠিয়েছেন লোকেশ রাহুল। তিনি লিখেছেন, “ঋষভ পন্থ এবং গোটা দলকে আমার শুভেচ্ছা। শীঘ্রই সকলের সঙ্গে দেখা হবে”।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠেই প্রথমবার অধিনায়ক হিসাবে আত্মপ্রকাশ হতে চলেছে ঋষভ পন্থের। প্রথম ম্যাচেই ভারতের সামনে রয়েছে বিশ্ব রেকর্ড গড়ার হাতছানি। সেখানে ঋষভের হাত ধরে সাফল্য আসে কিনা সেটাই এখন দেখার।