ভারতের বিরুদ্ধে নামার আগে জসপ্রীত বুমরাহকে নিয়েই সাবধানী টেম্বা বাভুমা
আপডেট করা - Sep 27, 2022 6:42 pm

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় হয়ে গিয়েছে ভারতের। এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দলের কাছে যেমন এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনই দক্ষিণ আফ্রিকার কাছেও এই সিরিজ অতি গুরুত্বপূর্ণ। বুধবার থেকে ত্রিবান্দ্রামে শুরু হচ্ছে সেই টি টোয়েন্টি সিরিজ। গত সোমবার থেরেই অবশ্য প্রস্তুতি শুরু করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় দলের নতুন বল হাতে জসপ্রীত বুমরাহকেই নিয়েই খানিতকটা চিন্তায় রয়েছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।
এশিয়া কাপে চোটের জন্য খেলতে পারেননি জসপ্রীত বুমরাহ। কিন্তু তার আগে ভারতীয় দলের জার্সিতে যেকটি সিরিজ তিনি খেলেছেন, প্রতিটিতেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন জসপ্রীত বুমরাহ। ভারতীয় দলের জার্সিতে এই মুহূর্তে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন জসপ্রীত বুমরাহ। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজে প্রথম ম্যাচে না খেললেও, দ্বিতীয় ম্যাচ থেকেই দলে ফিরেছিলেন জসপ্রীত বুমরাহ। সেখানেও কিন্তু যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখিয়েছেন তিনি।
চোট সারিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে ফিরেছেন জসপ্রীত বুমরাহ
২৮ সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে ভারতীয় দল। বিশ্বকাপের আগে এটাই ভারতীয় দলের কাছে অ্যাসিড টেস্ট। দক্ষিণ আফ্রিকার কাছেও এটাই কিন্তু অ্যাসিড টেস্ট। সেখানেই নামার আগে জসপ্রীত বুমরাহকে নিয়ে যথেষ্ট সংযত দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। তাঁর নতে নতুন বলে জসপ্রীত বুমরার মতো বোলারের হাতে নতুন বল সবসময়ই বিপদজনক। টি টোয়েন্টি সিরিজে নামার আগে এই ভারতীয় তারকা ক্রিকেটারকে নিয়ই যথেষ্ট সাবধানী দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।
এই প্রসঙ্গে টেম্বা বাভুমা জানিয়েছেন, “নতুন বলের বোলিংটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের সামনে, সেটাই অতিক্রম করতে হবে এই সিরিজে আমাদের। সেই চ্যালেঞ্জ টপকানোর প্রধান চাবিকাঠি হল ড্যামেজ কন্ট্রোল এবং মোমেন্টাম পাওয়ার ক্ষেত্রে উইকেট যাতে না হারাই সেটাই দেখতে হবে আমাদের। সেখানেই নতুন বল হাতে জসপ্রীত বুমরার মতো বোলারের মোকাবিলা করাটা অন্যতম কঠিন একটা চ্যালেঞ্জ”।
এবরের এশিয়া কাপ শুরু হওয়ার আগেই চোট পেয়ে ভারতীয় দজল থেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। তাঁর মতো বোলারের ভারতীয় দলে না থাকাটা যে কতটা প্রভাব ফেলেছে, তা বলার অপেক্ষা রাখে না। যদিও এশিয়া কাপের পরই ভারতীয় দলে ফিরেছেন এই তারকা স্পীডস্টার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে না খেললেও, দ্বিতীয় ম্যাচেই মাঠে নেমেছিলেন জসপ্রীত বুমরাহ। পরপর দুই ম্যাচেই উইকেট পেয়েছিলেন তিনি।
এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবেন জসপ্রীত বুমরাহ। ভারতীয় দলের জার্সিতে জসপ্রীত বুমরাহ এই সিরিজেও প্রোটিয়া ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে কিনা সেটাই দেখার।