হার্দিক, দীপক হুডার না থাকাটা রোহিত শর্মার চিন্তা বাড়াবে, মনে করছেন ওয়াসিম জাফর
আপডেট করা - Sep 28, 2022 2:23 pm

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জয় হয়ে গিয়েছে ভারতীয় দলের। এবার তাের সামনে রয়েছে দক্ষিণ আফ্রিকা। বুধবারই তিরুবন্তপুরমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে অবশ্য ভারতীয় দলে বেশ কয়েকটা পরিবর্তন হয়েছে। এই সিরিজের জন্য হার্দিক পান্ডিয়া ও দীপক হুডাকে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই দুই তারকা ক্রিকেটারকে ছাড়া খেলতে নামা ভারতীয় দলের কাছে বড় সমস্যা হতে চলেছে বলেই মনে করছেবন প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর।
চোট সারিয়ে ফেরার পর থেকেই দেশের জার্সিতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন হার্দিক পান্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে সেরা ক্রিকেটারের তকমাও উঠেছিল তাঁরই গায়ে সদ্য সমাপ্ত হওয়া এশিয়াকাপেও ভারতের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সময় যত এগিয়েছে হার্দিক পান্ডিয়াক পারফরম্যান্সের ধার ততই বেড়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও দুরন্ত ফিনিশিং টাচ দেখিয়েছেন তিনি।
এনসিএ-তে কন্ডিশনিং ট্রেনিংয়ে যোগ দিয়েছেন হার্দিক পান্ডিয়া
টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা, এই দুই দলের বিরুদ্ধেই সিরিজ খেলবে ভারতীয় দল। বিশ্বকাপের আগে এই দুই সিরিজের পারফরম্যান্স যে তাদের আত্মবিশ্বাস যোগাবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেখানেই খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া। বোর্ডের নির্দেশে এখন তিনি এনসিএ-তে পিটনেস ট্রেনিংয়ের ওপর বিশেষ জোর দিয়েছেন। অন্যদিকে চোট পেয়ে এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন দীপক হুডা।দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এটাই যে ভারতীয় দলকে বেশ সমস্যায় ফেলবে তচা নিয়েকোনও সন্দেহ নেই ওয়াসিম জাফরের।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এই সিরিজে ভারতীয় দলের যেখানে সবচেয়ে বেশী সমস্যা হবে তা হল ষষ্ঠ বোলারকে নিয়ে। কারণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে নেই হার্দিক পান্ডিয়া। আবার তোট পাওয়ার জন্য দীপক হুডাও নেই এই ভারতীয় শিবিরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বোলিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু রোহিত শর্মার কাছে একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিছিয়ে থাকলেও, পরপর দুই ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। যদিও বেশ কয়েকটা জায়গায় কিন্তু সমস্যা দেখা গিয়েছিল টিম ইন্ডিয়ার। দক্ষি আফ্রিকার বিরুদ্ধেই সেই জায়গাগুলোতে নজর দেওয়ার কথা শোনা গিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের কথাতে। কিন্তু সেই সিরিজে নামার আগে দলের একাধিক ক্রিকেটার ছিটকে গিয়েছেন। হার্দিক অবশ্য কন্ডিশানিং ট্রেনিংয়ের জন্যই এনসিএ-তে গিয়েছেন। এই মুহূর্তে রোহিত শর্মা কী করেন সেটাই এখন দেখার।