চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেলেন দীপক হুডা

Deepak Hooda
Deepak Hooda. ( Photo Source: Sony Sports )

আভাসটা রবিবারই পাওয়া গিয়েছিল।  এবার সেটাই হল। কোমড়ের চোটের জন্য আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেলেন দীপক হুডা। আর তাতেই যে ভারতীয় টিম ম্যানেজমেন্টের খানিকটা হলেও বাড়ল তা বলার অপেক্ষা রাখে না। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে তাঁরে রাখা হয়নি। ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পরই জানিয়ে দেওয়া হয় যে কোমংড়ের চোটের জন্যই তাঁকে নামানো হয়নি। সেই থেকেই শুরু হয়ে গিয়েছিল জল্পনাটা। সেই চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েনটি  সিরিজ থেকেও ছিটকে গেলেন দীপক হুডা।

আর তাতেই নতন করে শুরু হয়ে গিয়েছে আরেকটা জল্পনা। কারণ সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। হাতে রয়েছে আর মাত্র ২০ দিন। তার আগে এই অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে মাঠে নেমে পড়েছে ভারতীয় দল। স্কোয়াডে থাকলেও অবশ্য দীপক হুডাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটিও টি টোয়েন্টি ম্যাচে দেখা যায়নি। আগামী ২৮ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরকিজে নামবে ভারত।দীপক হুডাকে ছাড়াই নামতে হবে সেই সিরিজে।

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও এই চোটের জন্যই নামতে পারেননি দীপক হুডা

সম্প্রতি ভারতীয় দলের হয়ে অল রাউন্ডার হিসাবে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন দীপক হুডা। বিশেষ করে আয়ারল্যান্ডের বিরুদ্ধেই ভারতীয় দলের জার্সিতে কেরিয়ারের প্রথম টি টোয়েন্টি সেঞ্চুরী পেয়েছিলেন দীপক হুডা। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও রাখা হয়েছে দীপক হুডাকে। কিন্তু এই পরিস্থিতিতে তাঁর কোমড়ের সমস্যাটাই কিন্তু ভারতীয় দলের জন্য বড়সড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ভারতের হয়ে এখনও পর্যন্ত ৯টি টি টোয়েন্টিতে দীপক হুডার রয়েছে ২৯৩ রান। সেইসঙ্গে তাঁর গড় রয়েছে ৪১ এবং স্ট্রইকরেট রয়েছে ১৫০।  দেশের জার্সিতে এশিয়া কাপের মঞ্চে শেষবার দীপক হুডাকে দেখা গিয়েছিল। সুুপার ফোরের তিনটি ম্যাচেই খেলেছিলেন দীপক হুডা। আসন্ন টি টোয়ন্টি বিশ্বকাপের দলেও রয়েছেন তিনি। কিন্তু হঠাত্ চোটটাই চিন্তা বাড়াচ্ছে।

ভারতীয় দলের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও রয়েছেন দীপক হুডা। তার আগেই দীপক হুডার এমন চোট কিন্তু বেশ বড়সড় চিন্তার বিষয়ই সৃষ্টি করেছে। অন্যদিকে দীপক হুডার পাশাপাশি আরেক তারকা ক্রিকেটার মহম্মদ সামিকে নিয়েও বেড়েছে চিন্তা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহম্মদ সামিরও না নামার সম্ভাবনাই রয়েছে সবচেয়ে বেশী। তচবে এখনই দীুক হুডার পরিবর্তে ভারতীয় দল কাকে খেলাবে তা নিয়ে বিশেষ কিছু জানানো হয়নি।

শোনাযাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ভারতীয় দলে আসতে পারেন শ্রেয়স আইয়ার। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

close whatsapp