“টি২০ এখন ব্যাটারদের খেলা”- ভারতের বিরুদ্ধে নামার আগে জানাচ্ছেন কাগিসো রাবাডা

Kagiso Rabada
Kagiso Rabada. (Photo by Visionhaus/Getty Images)

বুধবার থেকে ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামছে ভারতীয় দল। সেই ম্যাচে নামার আগেই টি টোয়েন্টি ফর্ম্যাট নিয়ে মুখ কুলেছেন কাগিসো রাবাডা। টি টোয়েন্টি ফর্ম্যাটের নতুন নিয়মের করথা উল্লেখ করে খানিকটা হতাশার কথাই শোনা গিয়েছেন তাঁর মুখে। কাগিসো রাবাডার মুখে টি টোয়েন্টি ক্রিকেটটা এখন শুধুই ব্যাটারদের জন্য হয়ে গিয়েছে। এখানে বোলারদের সুযোগ নেই বললেই চলে। ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামার আগেই এমন মন্তব্য করলেন কাগিসো রাবাডা।

গত রবিবারই ভারতের মাটিতে পা রেখেছন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা।  ভারতের বিরুদ্ধে বনামার জন্য একেবারেই সময় নষ্ট করতে নারাজ ছিল প্রোটিয়া বাহিনী। সোমবার থেকেই ভারত বধের পরিকল্পনা নিয়ে মাঠে নেমে পড়েছে দক্ষিণ আফ্রিকা শিবির। ভারতের বিরুদেধে দক্ষিণ আফ্রিকা শিবিরের অন্যতম প্রধান অস্ত্র যে কাগিসো রাবাডা তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই রাবাডাই এখন টি টোয়েন্টি ফর্ম্যাট নিয়ে খানিকটা হলেও চিন্তায় রয়েছেন।

বুধবার ভারতের বিরুদ্ধে নামছে দক্ষিণ আফ্রিকা

এই প্রসঙ্গে কাগিসো রাবাডা জানিয়েছেন, “আমি বলব যে টি টোয়েন্টি খেলাটা হল একেবারেই ব্যাটারদের খেলা। এই খেলায় দুবার নতুন  বল নেওয়ার যে নিয়ম আনা হয়েছে,তা বড় স্কোর হওয়ার দিকেরই ইঙ্গিত দেয়। সেখানে বোলারদের সফল হওয়ার জন্য নানান পদ্ধতি অবলম্বন করতে হয়”।

অন্যদিকে প্রায় তিন মাস জাতীয় দলের বাইরে থাকার পর দেশের জার্সিতে ফিরেছেন টেম্বা বাভুমা। কয়েকদিন আগেই সাউফ আফ্রিকা ২০-এর নিলাম আয়োজন হয়েছিল। সেখানেই বাদ পড়েছিলেন টেম্বা বাভুমা। যদিও তা নিয়ে তিনি বেশী ভাবছেন না সেই কথা বারবারই শোনাযাচ্ছে দক্ষিণ আফিরিকা অধিনায়কের মুখে। এই মুহূর্তে টেম্বা বাভমার নদর রয়েছে শুধুই টি টোয়েন্টি বিশ্বকাপের দিকে। ভারতের বিরুদ্ধে যে তারই প্রস্তুতি তিনি সারবেন তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গে টেম্বা বাভুমা জানিয়েছিলেন, “এই মুহূর্তে আমার ফোকাস রয়েছে শুধুমাত্র দলের ওপর। অধিনায়কের দায়িত্ব এখনও পর্যন্ত রয়েছে আমারই কাঁধে। সেই দায়িত্ব পালন আমায় করতেই হবে। এই মহূর্তে আমার পাখির চোখ হল বিশ্বকাপ। সেখানেই নিজেদের সেরা পারফরম্যান্স দেখানোর দিকেই বাড়তি নজর দিতে হবে আমাদেরকে। তাই আশেপাশে কী হচ্ছে বা হচ্ছে না সেদিকে তাকানোর সময় নেই আমার। নিজের এনার্জি ধরে রাখতে হবে। দেশকে নিজের সেরাটা দিয়েই সেবা করতে চাই”।

close whatsapp