অভিজ্ঞ কার্তিকের আগে অক্ষরকে নামানো নিয়ে সমালোচনা হতেই দলের স্ট্র্যাটেজিকে সমর্থন জানালেন শ্রেয়াস
কার্তিক ২১ বলে ৩০ রানে অপরাজিত থাকেন
আপডেট করা - Jun 13, 2022 12:16 pm

কটকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার কাছে বিপর্যস্ত হওয়ার পর ভারত টি-টোয়েন্টিতে টানা দ্বিতীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে। ভারতীয় দল তাদের নির্ধারিত ২০ ওভারে ১৪৮/৬ স্কোর নথিবদ্ধ করে। প্রোটিয়ারা ভারতের স্কোরকে বেশ স্বাচ্ছন্দ্যে অতিক্রম করেছিল, মূলত হাইনরিখ ক্লাসেনের ৪৬ বলে ৮১ রানের সৌজন্যে। এদিকে, প্রথম ইনিংসে দীনেশ কার্তিকের আগে অক্ষর প্যাটেলকে পাঠানোর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন শ্রেয়াস আইয়ার।
প্রথম টি-টোয়েন্টিতে ভারতীয় ব্যাটাররা বরাবাটি স্টেডিয়ামের কঠিন পিচে সাবলীলতার জন্য লড়াই করেছিল। হার্দিক পান্ডিয়া আউট হওয়ার পর ক্রিজে নামা অক্ষর প্যাটেলের সঙ্গে ৩ নম্বরে ব্যাট করতে আসা শ্রেয়াস আইয়ার কিছুক্ষণ ব্যাটিং করেন। অক্ষরকে ছয়ে নামতে দেখে অনেকেই বিস্মিত হন কারণ মনে করা হয়েছিল যে সেই সময় অভিজ্ঞ দীনেশ কার্তিককে ব্যাটিং করতে পাঠানো হবে।
তাঁর আগে নামা অন্যান্য ব্যাটারদের মতোই অস্বাচ্ছন্দ্যে দেখাচ্ছিল অক্ষরকে এবং অনরিখ নর্কিয়া তাঁকে বোল্ড করার আগে তিনি ১১ ডেলিভারিতে মাত্র দশ রান সংগ্রহ করতে পারেন। তার আগে অবশ্য শ্রেয়াস আইয়ার আউট হতে দীনেশ কার্তিক ক্রিজে নামেন এবং শেষ অবধি টিকে থেকে ২১ বলে ৩০ রান করেন। তাঁর ইনিংসের সৌজন্যে ভারত ভদ্রস্ত স্কোরে পোঁছয়।
কার্তিকের ইনিংসের কারণে আরও বেশী করে প্রশ্ন উঠেছে কীভাবে কার্তিকের মতো একজন অভিজ্ঞ ব্যাটারের আগে অক্ষরকে পাঠানো হয়। ৩৫ বলে ৪০ রান করে ভারতীয়দের পক্ষে সর্বোচ্চ স্কোর করা শ্রেয়াস স্পষ্ট করেছিলেন যে অক্ষরকে প্রথম বল থেকে বড় হিট খেলতে পাঠানো হয়নি এবং স্ট্রাইক ঘোরানো এবং স্কোরবোর্ড চালু রাখার উদ্দেশ্যেই তাঁকে পাঠানো হয়েছিল।
“আমাদের আগেই কৌশল ছিল। আমাদের ৬-৭ ওভার বাকি ছিল। অক্ষর প্যাটেল এমন একজন যে সিঙ্গেল নিতে পারে এবং স্ট্রাইক ঘোরাতে পারে। আমাদের এমন কাউকে দরকার ছিল না যে নেমেই আক্রমণাত্মক খেলতে শুরু করে,” ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে শ্রেয়াস বলেছেন।
এমনকি দীনেশ কার্তিকেরও শুরুর দিকে কিছুটা সমস্যা হচ্ছিল: শ্রেয়াস আইয়ার
ভারতীয় ইনিংসটি ১৪ ওভারের শেষে ৯৯-৫ স্কোরে ছিল এবং সেখান থেকে ২০তম ওভার অবধি খুব বড় স্কোরে পৌঁছতে পারবে না বলেই মনে হচ্ছিল। কিন্তু অভিজ্ঞ কার্তিকশেষের দুই ওভারে আগ্রাসী ব্যাটিং করে ভারতকে ১৪৮/৬-এর প্রতিযোগিতামূলক স্কোর করতে সাহায্য করে। আইপিএল ২০২২-এ উইকেটকিপার-ব্যাটার ইচ্ছামত বাউন্ডারি পার করে আরসিবিকে জিতিয়েছে, এবং এই ইনিংসেও সেই ফর্ম দেখিয়েছিলেন। কিন্তু তার আগে তিনিও বাকিদের মতো সেট হতে সময় নিয়েছিলেন।
“এমনকি ডিকে (দীনেশ কার্তিক)ও তা করতে পারে, কিন্তু ১৫ ওভারের পরে যখন সে এসে বলটি স্লগ করতে পারে তখন ডিকে আমাদের জন্য সত্যিই ভাল সম্পদ। এমনকি তারও শুরুর দিকে কিছুটা সমস্যা হচ্ছিল। উইকেট একটি বিশাল ভূমিকা পালন করেছে,” আইয়ার যোগ করেছেন।