দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারেন মহম্মদ সামি

Mohammed Shami
Mohammed Shami. (Photo by PHILL MAGAKOE/AFP via Getty Images)

জসপ্রীত বুমরাহ ছিটকে যাওয়ার পর থেকেই নানান ভারতীয় দল নিয়ে নানান আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিশেষকরে অস্ট্রেলিয়ার মাটিতে এবার টি টোয়েমেচি বিশ্বকাপ। সেখানে জসপ্রীত বুমরার মতো ক্রিকেটার চিটকে যাওয়ার পর দলের বোলিং লাইনআপ তৈরি করাই এখন অএন্যতম প্রধান চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার। শোনাযাচ্ছে জসপ্রীত বুমরার পরিবর্তে নাকি মহম্মদ সামিকেই বিশ্বকাপের স্কোয়াডে নেওয়াহতে পারে। আর সেজন্যই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলানো হতে পারে এই তারকা ক্রিকেটারকে।

মহম্মদ সামিকে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কেয়াডে না রাখারই সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দলের নির্বাচকরা। তা নিয়ে অবশ্য কম জল্পনা  এবং সমালোচনা হয়নি। যদিও স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে ছিলেন তিনি।  টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দল অস্চ্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে নেমেছে। এই দুই দলের বিরুদ্ধেই নিজেদের বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিতে চাইছে ভারতীয় দল। সেখানে অবশ্য দুই সিরিজেই ভারতীয় দলে রাখা হয়েছিল মহম্মদ সামিকে।

কয়েকদিন আগেই করোনামুক্ত হয়েছেন মহম্মদ সামি

কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে নামার আগেই করোনায় আক্রান্ত হন মহম্মদ সামি। সেইসঙ্গে অস্ট্রেলিয়া সিরিজ থেকেও ছিটকে যান তিনি। কই কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি টোয়েন্টি সিরিজে নামতে পারেননি েই তারকা ক্রিকেটার। যদিও কয়েকদিন আগেই করোনামুক্ত হয়েছেন মহম্মদ সামি। কিমন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁকে না খেলারোনই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় শিবির। এমন সময়ই ভারতীয় শিবিরে সবচেয়ে বড় ধাক্কাটা ধেয়ে এসেছে। পিঠের চোটের জন্য ভারকতীয়দল থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ।

সেই জায়গাতেই এবার কাকে খেলানো হবে তা নিয়ে চলছে জোর জল্পনা। শোনাযাচ্ছে মহম্মদ সামিকেই নাকি টি টোয়েন্টি বিশ্বকাপের ১৫ জনেপ স্কোয়াডে এবার নিতে চলেছে ভারতীয় শিবির। যদিও এখনও পর্যন্ত সেই বিষয়ে মুখ বন্ধ রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সদ্য করোনা সারিয়ে উঠেছেন মহম্মদ সামি। তাঁর ফিটনেস নিয়েও এখনও পর্যন্ত পুরোপুরি নিশ্চিন্ত হতে পারেনি ভারতীয় শিবির।  সেজন্যই শোনাযাচ্ছে মহম্মদ সামিকে নাকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলানোর ভাবনা রয়েছে ভারতীয় শিবিরের।

টি টোয়েন্টি বিশ্বকাপের আগে মহম্মদ সামির ম্যাচ ফিটনেস দেখে নেওয়ার জন্যই বোধহয় এমন সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয়দলের নির্বাচকরা। গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপে শেষবার মহম্মদ সামিকে ভারতের হয়ে টি টোয়েন্টি ম্যাচ খেলতে দেখা গিয়েছিল। আবারও টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মহম্মদ সামিকে দেখা যায় কিনা সেটাই এখন দেখার।

close whatsapp