বায়ো বাবল না থাকলেও, দৈনিক কোভিড পরীক্ষা হবে লোকেশ রাহুল ও কুইন্টন ডি’ককদের
আপডেট করা - Jun 4, 2022 5:30 pm

বায়ো বাবলের স্বস্তি থেকে মুক্তি পেলেও, করোনা পরীক্ষা থেকে এখনই মুক্তি পাচ্ছেন না ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে বায়ো বাবলের মধ্যে থাকতে না হলেও, সিরিজ চলাকালীন প্রতিদিন করোনা পরীক্ষা বাধ্যতামূলক দুই দেশের ক্রিকেটারদেরই। হঠাত্ই দেশে করোনার গ্রাফ উর্ধ্বমুখী হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ভারত ও দক্ষিণ আফ্রিকার দুই শিবিরের ক্রিকেটারদেরই করোনা পরীক্ষা করাতে হবে প্রতিদিন। শনিবারই এমনটা জানানো হয়েছে বোর্ড তরফে।
আগামী ৯ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নামবে ভারত। গত ১ জুনই ভারতের মাটিতে পা রেখেছেমন প্রোটিয়া ক্রিকেটাররা। আরটি পিসিআর টেস্টে সকলের ফলাফল নেগেটিভ আসার পরই শুক্রবার থেকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের তারকারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। কিন্তু করোনার হঠাত্ বাড়বাড়ন্ত দেখে ফের সতর্ক ভারতীয় ক্রিকেট বোর্ড। বায়ো বাবল আর ফিরবে না ঠিকই, কিন্চু প্রতিদিনের করোনা পরীক্ষা চলবে তাদের।
আইপিএল চলাকালীনই ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজে বায়ো বাবল না থাকার কথা শোনা গিয়েছিল। জয় শাহ-কে বলতেই শোনা গিয়েছিল যে এই আইপিএলেই শেষবার সকলে দেখতে পাবে আইপিএলের বায়ে বাবল। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু হওয়ার আগেই সেই সুসংবাদটা পাওয়া যায় বোর্ডের তরফে। দীর্ধদিন পর ফের বায়ো বাবল থেকে মুক্তি পেতে চলেছেন ক্রিকেটাররা। করোনার আগের মতো প্রভাব নেই বলেই শেষপর্যন্ত বোর্ড এই রাস্তায় হেঁটেছিল। কিন্তু হঠাত্ই করোনার প্রভাব খানিকটা বেড়েছে ভারতে।
৯ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে নামবে ভারত
এই প্রসঙ্গেই বোর্ড সূত্রে জানানো হয়েছে, “যদিও এখনও পর্যন্ত আমরা অতিমারি পরিস্থিতি থেকে পুরোপুরি বেরোতে পারিনি। কিছু নিয়ম আমাদের মেনে চলতেই হবে। বায়ো বাবল থাকছে না ঠিকই, কিন্তু প্রতিদিনই করোনা পরীক্ষা হবে দুই দলেরই ক্রিকেটারদের। এছাড়া দলের বাইরে যখনই কেউ যাবেন তখন মাস্ক পরে থাকতেই হবে ক্রিকেটারদের। এটা বাধ্যতামূলক সকলের জন্য”।
শ্রীলঙ্কা্ সিরিজও বায়ো বাবলের মধ্যেই খেলতে হয়েছিল ক্রিকেটারদের। এরপরই ছিল আইপিএল। করোনার ভ্রুকু্টি থেকে বাঁচতে সেখানেও কঠিন বায়ো বাবলের মধ্যে ক্রিকেটারদের রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। টানা বায়ো বাবলের মধ্যে থাকার ফলে ক্রমশই মানসিক চাপ তৈরি হচ্ছিল ক্রিকেটারদের মধ্যে। যে কথা বারবারই ক্রিকেটারদের মুখে শোনাও গিয়েছে এর আগে।
অতিমধ্যেই করোনার প্রভাব কমেছে। আর সেজন্যই ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে বায়ো বাবল তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড। কিন্তু হঠাত্ই করোনার দৈনিক সংক্রমণ বাড়তে শুরু করেছে। যদিও বায়ো বাবল তোলা নয়। তবে ক্রিকেটারদের প্রতিদিন করোনা পরীক্ষা হবে বলেই জানানো হয়েছে বোর্ডের তরফে।