অশ্বিন এবং চাহালই হায়দরাবাদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁডে দেবে বলে মনে করেন ধওয়াল কুলকার্নি

Ravi Ashwin, Sanju Samson and Yuzvendra Chahal
Ravi Ashwin, Sanju Samson and Yuzvendra Chahal. (Photo Source: Twitter)

কুমারা সঙ্গাকারা আগেই বলেছিলেন। এবার সেই একই কথা ধওয়াল কুলকার্নির মুখেও। আইপিএলের মঞ্চে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের প্রধান অস্ত্র হতে চলেছে রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল। আর কিছুক্ষণের অপেক্ষা। এরপরই আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে নামবে রাজস্থান রয়্যালস। আর তাদের শিবিরেই রয়েছে ভারতীয় দলের প্রধান দুই স্পিনাার যুজবেন্দ্র চহাল ও অশ্বিন। এই দুই তারকাই যে হায়দরাবাদের বিরুদ্ধে প্রধান চ্যালেঞ্জ তা বলতে দ্বিধা নেই ধওয়াল কুলকার্নির।

এবারের আইপিএল শুরু হওয়ার আগেই নিজেদের দল  নিয়ে পর্য়ালোচনায় বসেছিলেন কুমারা সঙ্গাকারা। সেইসময়ই এই দুই স্পিনারের কথা শোনা গিয়েছিল সঙ্গাকারার মুখে। অফস্পিন এবং লেগ স্পিন, এই দুই জুটিকে ব্যবহার করে প্রকিপক্ষকে মাত দেওয়ার পরিকল্পনার কথাই শোনা গিয়েছিল কুমারা সঙ্গাকারার গলায়। এবার ধওয়াল কুলকার্নিও খানিকটা সেই সুরেই কথা বলতে শুরু করেছেন।

অশ্বিন এবং চাহাল জুটিই এবার ধওয়াল কুলকার্নির বাজি

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বইয়ে নামবে রাজস্থান রয়্যালস । এবার রাজস্থানের অধিায়কের দায়িত্ব রয়েছে সঞ্জু স্যামসনের ওপরই। এবারের মেগা নিলাম থেকে বেশ শক্তিশালী দলও তৈরি করেছ রাদস্থান রয়্যালস। যদিও প্রতিপক্ষকে একেবারেই হাল্কাভাবে নিতে নারাজ তারা। আর অশ্বিন এবং চাহাল অস্ত্র যজি কাজ করে তবে যে কোনও ব্যাটারের পক্ষেই দীর্ষক্ষণ মাঠে টিকে থাকা সম্ভব হবে না তাও বেশ স্পষ্ট।

এই প্রসঙ্গেই স্টার স্পোর্টসের গেনপ্ল্যান শোয়ে ধওয়াল কুলকার্নি জানিয়েছেন, “অশ্বিন এবং চাহাল হল বিশ্বের অন্যতম সেরা দুই বোলাররা। যারা যেকোনও পরিস্থিতিতেই নিজেদের প্রমান করেছে। তাদের দুজনের কাছেই রয়েছে প্রচুর অভিজ্ঞতায। আর সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা তাদের দলের জন্য বহু সাফল্যও নিয়ে এসেছে। সানরাইজার্স হায়দরাবাদের কাছে এটা একটা বড় পরীক্ষা হতে চলেছে”।

আইপিএল শুরু হওয়ার আগেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমেছিল ভারত। সেখানে দিন-রাতের টেস্টে শ্রীলঙ্কা বাহিনীকে একাই শেষ করে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন।  সেই পারফরম্যা্ন্সই এবার আইপিএলের মঞ্চেও ধরে রাখতে মরিয়া তিনি। সেইসঙ্গে ভারতের হয়ে দীর্ঘদিন পর টি টোয়েন্টি দলে ফিরেই নিজেকে প্রমান করেছিলেন যুজবেন্দ্র চাহাল। শ্রীলঙ্কার বিরুদ্ধে বল হাতে তিনিও দুর্ধর্ষ পারফর্ম্যান্স প্রদর্শন করেছিলেন। এখন শুধুই তাদের মাঠে নামার পালা।

এই দুই অস্ত্রে মঙ্গলবার রাজস্থানের রয়্যালসরা সানরাইজার্স হায়দরাবাদকে হারাতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp