ইডেনে কেকেআরের প্রধান কাঁটা তাদেরই প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর, নির্দ্বিধায় জানালেন প্রাক্তন কেকেআর পেসার

কেকেআরকে হারাতে পারলে প্লে-অফে স্থান নিশ্চিত করে ফেলবে এলএসজি

Gautam Gambhir
Gautam Gambhir. (Photo Source: IPL/BCCI)

চলমান আইপিএল ২০২৩-এর প্লে-অফে যোগ্যতা অর্জনের জন্য লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) ২০শে মে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর মুখোমুখি হবে। ক্রূণাল পান্ডিয়ার নেতৃত্বাধীন দল বর্তমানে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এবং ম্যাচ জিতলে দ্বিতীয় স্থানেও জায়গা করে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এলএসজি হেরে গেলে, তাদের তাকিয়ে প্রত্যাশা করতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে অন্তত একটি দলের হারের।

অন্যদিকে, কেকেআরের জন্যও ম্যাচটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এলএসজিকে হারাতে পারলে নীতীশ রানার নেতৃত্বাধীন দল ১৪ পয়েন্টে পৌঁছবে এবং প্লে-অফে ওঠার ক্ষীণ সম্ভাবনা থাকবে। নাইটদের মোকাবিলা করার আগে এলএসজি বোলিং কোচ মর্নি মরকেল বলেছেন যে ডাগআউটে গৌতম গম্ভীরের উপস্থিতি সফরকারী দলের জন্য সুবিধাজনক।

উল্লেখ্য, গম্ভীর সাত বছর ধরে কেকেআর শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন এবং ইডেন গার্ডেন্সের কন্ডিশনের সম্পর্কে সচেতন। ২০১৪ থেকে ২০১৬ অবধি কেকেআরের পেস বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মরকেল। সেই সময়ে গম্ভীরের নেতৃত্বে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

“গম্ভীর সবসময় আমাদের জন্য একটি সুবিধা। সে কেকেআরে হয়ে খেলেছে, সে ইডেন গার্ডেন্স চেনে, এবং সে দুইবারের চ্যাম্পিয়ন অধিনায়ক ছিল। তাই আমি মনে করি এটি একটি সুবিধা এবং আশা করি, আমরা পরের পর্বে যেতে পারব,” দক্ষিণ আফ্রিকার প্রাক্তন আন্তর্জাতিক পেসার ইন্ডিয়া টুডে দ্বারা উদ্ধৃত হয়েছেন।

“দেখুন আমরা এই বিষয়টি (প্লে-অফে যোগ্যতা) নিয়ে বেশী কথা বলিনি। আমাদের খেলতে হবে এবং জিততে হবে। (প্লে-অফে) যোগ্যতার দিকে নজর আছে। কিন্তু লক্ষ্য হল ফাইনাল খেলা।ইডেন গার্ডেন্সে সব সময়ই অনেক রান ওঠে। এই মাঠের একটা ইতিহাস আছে। তাই আশা করি আমরা জিততে পারব,” ৩৮ বছর বয়সী যোগ করেছেন।

ক্রূণাল পান্ডিয়ার অধিনায়কত্বের প্রশংসা করেছেন মর্নি মরকেল

কেএল রাহুলের অনুপস্থিতিতে ক্রূণাল পান্ডিয়া তাঁর নেতৃত্বের মাধ্যমে এলএসজিকে আইপিএল প্লে-অফের যোগ্যতা অর্জনের দাবীদার হিসেবে টিঁকে থাকতে প্রশংসনীয় কাজ করেছেন। সেই কারণে মরকেল ক্রূণালের নেতৃত্বের গুণাবলীর প্রশংসা করেছেন।

“সে ব্যতিক্রমী। সে একজন শক্তিশালী নেতা, সামনে থেকে নেতৃত্ব দেয়। অধিনায়ক হিসেবে কঠিন পরিস্থিতিতে বোলিং করে। সে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে,” কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন পেসার বলেছেন।

close whatsapp