দলের সাফল্যের জন্য ঋষভ পন্থকে বড় রান করতে হবে, মনে করছেন আকাশ চোপড়া

Rishabh Pant
Rishabh Pant. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে তরুণ তারকাদের মধ্যে যাদের দিকে সকলের সবচেয়ে বেশী নজর রয়েছে সকলের তাদের মধ্যে অন্যতম হলেন ঋষভ পন্থ। এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব রয়েছে ঋষভ পন্থের কাঁধে। কিন্তু এখনও পর্যন্ত সেভাবে পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। শেষম্যাচে দিল্লি ক্যাপিটালস জিতলেও সেখানে মাত্র ২ রান করেই সাজঘরে ফিরতে হয়েছিল ঋষভ পন্থকে। আর এটাই ভাল চোখে দেখছেন না প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে দলের সাফল্যের জন্য ঋষভ পন্থের অবদান আরও বাড়াতে হবে।

শ্রেয়স পরবর্তী সময় থেকেই দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব উঠেছে ঋষভ পন্থের কাঁধে। সেই থেকেই ঋষভ পন্থের দিকে সকলের নজর ছিল। অনেকে তো ঋষভকে ভারতীয় দলের ভবিষ্যত অধিনায়ক করারও দাবী তুলেছিলেন। আর সেখানেই ঋষভ পন্থের সামনে প্রধান পরীক্ষা ছিল আইপিএল। এখনও পর্যন্ত ৮টি ম্যাচ খেলা হয়ে গেলেও, ঋষভ পন্থের ব্যাট থেকে কিন্তু সেই রানের ঝলক দেখা যায়নি। দিল্লি শিবির তা নিয়ে কথা বললেও, প্রাক্তনের মধ্যে কিন্তু চিন্তা বেড়েই চলেছে।

অবশেষে ঋষভ পন্থকে নিয়ে এবার মুখ খুললেন আকাশ চোপড়া। তাঁর মতে কোনও দলের সাফল্যের জন্য তাদের অধিনায়কের সফল হওয়াটা সবচেেয়ে জরুরী। কিন্তু ঋষভ পন্থ এখনও পর্যন্ত বড় রানের নুখ দেখতে ব্যর্থ হয়েছেন। দিল্লিকে প্লে অফে পৌঁছতে হলে ঋষভের ব্যাট থেকে বড় রান দরকার বলেই মনে করেন তিনি।

আইপিএলে ৮ ম্যাচ খেলে ঋষভ পন্থের রান এখনও পর্যন্ত ১৯২

এই প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানান, “ঋষভ পন্থকে বড় রান পেতেই হবে। কারণ কোনও দলের অধিনায়ক যদি রান না পান, তবে দলের পক্ষে সেটা ভাল নয়। কুলদীপকে গত ম্যাচে তাঁর চতুর্থ ওভারটা করানো উচত্ ছিল। তিনি ততক্ষণে তিন ওভার বোলিং করে চার  উইকেট নিয়ে ফেলেছিলেন। এরপর তাঁর পুরো ওভার সম্পূর্ণ না করাটা অনেকটা ৯৯ রানে হঠাত্ ইনিংস ঘোষণা করার মতো”।

শুধু ঋষভ পন্থের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে নয়, তাঁর নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন আকাশ চোপড়া। তাঁর মতে নেতৃত্বের দিকেও ঋষভ পন্থকে আরও বেশী নজর দিতে হবে। কুলদীপের মতো বোলারকে চার ওভার সম্পর্ণ না করানোটা একেবারেই সঠিক সিদ্ধান্ত নয়।সেইসঙ্গে ঋষভ পন্থের রানের খরা তো চলছেই।

এবারের আইপিএলে এখনও পর্যন্ত একটিও অর্ধশতরান পাননি ঋষভ পন্থ। যে সময় সকলে ধোনি, কোহলিদের নিয়ে চর্চায় ব্যস্ত , সেই সময় কন্তু ঋষভও একই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। ৮ ম্যাচ খেলা হয়ে গেলেও ঋষভ পন্থ রান পেয়েছেন মাত্র ১৯২। এখনও পর্যন্ত বড় রানের খোঁজে রয়েছেন তিনি। এবারের আইপিএলে ঋষভ পন্থ বড় রান পাবেন তো, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে।

close whatsapp