আইপিএল চলাকালীন বিরাট কোহলির উদ্দেশ্যে বিশেষ পরামর্শ রবি শাস্ত্রীর

Virat Kohli
Virat Kohli. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে প্রথম ম্যাচে বিরাট কোহলি রান পেলেও, নাইট রাইডার্সের বিরুদ্ধে ফের ব্যর্থ হয়েছেন প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক। আর সেই জন্যই বিরাট কোহলির উদ্দেশ্যে বিশেষ পরামর্শ রবি শাস্ত্রীর। নেটে এবার পেসারদের থেকে স্পিনারদের বিরুদ্ধে বিরাট কোহলির বেশী প্রস্তুতি করা উচিত বলে মনে করছেন রবি শাস্ত্রী। একইসঙ্গে গুরুত্বপূর্ণ শট খেলার দিকেও বিরাট কোহলির বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী।

টি টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় ক্রিকেটে শাস্ত্রী-কোহলি জুটির অবসান হয়েছে। ভারতীয় দলের কোচের পদ থেকে সরে গিয়েছেন রবি শাস্ত্রী। একইসঙ্গে ভারতের সমস্ত ফর্ম্যাটের দলের অধিনায়কত্ব থেকেও সরানো হয়েছে বিরাট কোহলিকে। ভারতীয় দলে থাকাকালীনই শাস্ত্রী , কোহলির সম্পর্ক সম্বন্ধে সকলেই অবগত রয়েছেন। বরাবরই বিরাট কোহলির খেলার প্রশংসা শোনা গিয়েছে রবি শাস্ত্রীর গলায়। শুধু তাই এই দুজনের হাত ধরেই ভারতীয় দল বহু সাফল্যও পেয়েছে।

রবি শাস্ত্রী ও বিরাট কোহলি জুটির হাত ধরেই টেস্ট বিশ্বের এক নম্বরে পৌঁছেছিল ভারতীয় জল। টানা পাঁচ বছর সেই জায়গা ধরেও রেখেছিল টিম ইন্ডিয়া। এছাড়াও এই দুই জুটির হাত ধরেই সবচেয়ে বেশী সাফল্য পেয়েছে ভারতীয় দল। কিন্তু সম্প্রতি বিরাট কোহলির ব্যাটে রান নেই। ২০১৯ সাল থেকেই বিরাট কোহলির ব্যাটে কোনও বড় রানের দেখা নেই। যা নিয়ে বিরাট তো নিজে অবশ্যই চিন্তিত। গোটা দেশের বিরাট ভক্তরাও স্বস্তিতে নেই।

বিরাট কোহলিকে গুরুত্বপূর্ণ শট খেলার পরামর্শ দিচ্ছেন রবি শাস্ত্রী

আইপিএলের মঞ্চেই বিরাট কোহলির রানের খরা কাটার অপেক্ষায় এখন সকলে। সেখানে শুরুটা বিরাট কোহলি ভাল করলেও, দ্বিতীয় ম্যাচেই কলকতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ব্যর্থ হয়েছেন তিনি। দ্বিতীয় ম্যাচে মাত্র ১২ রানেই সাজঘরে ফিরে গিয়েছিলেন বিরাট কোহলি। আর সেজন্যই বিরাট কোহলির উদ্দেশ্যে বিশেষ বার্তা রবি শাস্ত্রীর।

ইএসপিএন ক্রিকইনফো-ৃতে দেওয়া এক সাক্ষাতকারে রবি শাস্ত্রী জানিয়েছেন, “বিরাট কোহলির যে জিনিসটা আমি সবচেয়ে বেশী পছন্দ করতা সেটা ছিল তাঁর ধারাবাহিকতা। স্পিনারদের বিরুদ্ধে তিনি ঠিকঠাকই খেলছেন। তবে এবার বিরাট কোহলিকে সুইপ শটের দিকে সবচেয়ে বেশী নজর দিতে হবে। এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ শট। বিরাট এই শট খুব একটা বেশী খেলেন না”।

শাস্ত্রীর মতে শেষ দু থেকে এক বছরে পেসারদের বিরুদ্ধে বহু ম্যাচ প্র্যাকটিস করেছেন বিরাট কোহলি। কিন্তু এখনও স্পিনারদের বিরুদ্ধে সেভাবে প্রস্তুতি সারেননি তিনি। এবার দিকেই বিরাট কোহলিকে নজর দেওয়ার পরামর্শ শাস্ত্রীর।

close whatsapp