আইপিএল ২০২২, ম্যাচ ৫৯: চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
দুই দল যখন শেষবার মুখোমুখি হয় তখন শেষ বলে চার মেরে জেতান মহেন্দ্র সিং ধোনি
আপডেট করা - May 21, 2022 2:56 pm

প্রিভিউ
বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল ২০২২-এ দ্বিতীয়বারের জন্য মুখোমুখি হবে। টুর্নামেন্টের ইতিহাসের দুই সফলতম দল এই বছর খুব বেশী সাফল্যের স্বাদ পায়নি। মুম্বই তাদের আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৫২ রানের বিশাল ব্যবধানে হেরেছে এবং পয়েন্ট টেবিলের শেষ স্থানে রয়েছে। তারা তাদের চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে এই ম্যাচে ইতিবাচক ফলাফলের আশা করবে। সূর্যকুমার যাদব ইতোমধ্যেই আইপিএল ২০২২-এর বাইরে হাতের চোটের জন্য।
গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ১১ ম্যাচের মধ্যে ৪টি জিততে পেরেছে এবং এই ম্যাচে একটি জয় তাদেরকে পয়েন্ট তালিকায় নবম স্থান থেকে ষষ্ঠ স্থানে উঠতে সাহায্য করবে৷ তারা আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৯১ রানে পরাজিত করেছিল এবং একই রকম ফলাফলের আশা করবে। চোটের কারণে দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ছিটকে গেছেন।
পিচ রিপোর্ট
ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ ঐতিহাসিকভাবে ব্যাটারদের পক্ষে থাকে, তবে পেসারদের জন্য প্রাথমিকভাবে সহায়তা থাকবে। ব্রাভোর মতো গতি বৈচিত্র্য করতে সক্ষম বোলাররা এই পিচে সফল হবেন।
সম্ভাব্য একাদশ
চেন্নাই সুপার কিংস
ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, রবিন উথাপ্পা, আম্বাতি রায়ুডু, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মইন আলি, শিবম দুবে, ডোয়েন ব্রাভো, মাহীষ ঠীকশানা, মুকেশ চৌধুরী, প্রশান্ত সোলাঙ্কি।
মুম্বই ইন্ডিয়ান্স
ঈশান কিষাণ (উইকেটকিপার), ডেওয়াল্ড ব্রেভিস, রোহিত শর্মা (অধিনায়ক), তিলক ভার্মা, টিম ডেভিড, ট্রিস্টান স্টাবস, সঞ্জয় যাদব, ড্যানিয়েল স্যামস, মুরুগান অশ্বিন, অর্জুন তেন্ডুলকার, জসপ্রিত বুমরাহ্।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
ডেভন কনওয়ে – টানা তিনটি হাফ সেঞ্চুরি করে স্বপ্নের ফর্মে আছেন। গত ম্যাচে ৪৯ বলে ৮৭ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
তিলক ভার্মা – চলতি আইপিএলে প্রথমবার খেলতে নামা ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান করেছেন। ১৩৬.৩২ স্ট্রাইক রেটে ৩৩৪ রান করেছেন।
অলরাউন্ডার
মইন আলি – আগের ম্যাচে চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন। পুরো টুর্নামেন্টে ৭ ম্যাচ খেলে ১৩০ রান করার পাশাপাশি ৫ উইকেট নিয়েছেন।
বোলার
ডোয়েন ব্রাভো – চোটের জন্য কিছু ম্যাচ না খেললেও সিএসকের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী এই আইপিএলের। ৯ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন ১৭.৬৮ স্ট্রাইক রেটে।
জসপ্রিত বুমরাহ্ – মরসুমের বেশীরভাগ সময় বিশেষ সাফল্য না পেলেও আগের ম্যাচে বিধ্বংসী মেজাজে ছিলেন এবং চার ওভারে মাত্র ১০ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন।
উইকেটকিপার
ঈশান কিষাণ – আইপিএল ২০২২ জুড়ে তাঁর ফর্ম ওঠানামা করেছে। আগের ম্যাচে মুম্বইয়ের ব্যাটিং লাইন-আপের সামগ্রিক ব্যর্থতার মাঝেও হাফ সেঞ্চুরি করে নজর কাড়েন।
চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
ডেভন কনওয়ে (অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, ঈশান কিষাণ, তিলক ভার্মা, মহেন্দ্র সিং ধোনি, টিম ডেভিড, মইন আলি, ডোয়েন ব্রাভো, মাহীষ ঠীকশানা, মুকেশ চৌধুরী, জসপ্রিত বুমরাহ্ (সহ-অধিনায়ক)।