আইপিএল ২০২২, ম্যাচ ১৭: চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

১৫৫ পয়েন্ট নিয়ে এই ম্যাচে খেলতে চলা ব্যাটারদের মধ্যে সবার আগে রবিন উথাপ্পা

Robin Uthappa
Robin Uthappa. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস শনিবার আইপিএল ২০২২-এর ১৭তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। তিন ম্যাচের সবকটিতেই হেরে এই মুহূর্তে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে সুপার কিংস। তারা তাদের আগের ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেও শিশিরের সুবিধা নিতে পারেনি, এবং পাঞ্জাব কিংসের অনভিজ্ঞ বোলিং আক্রমণের বিরুদ্ধে লক্ষ্য তাড়া করতে নেমে ৫৪ রানের বড় ব্যবধানে পরাজয়ের সম্মুখীন হয়েছিল। 

অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের অবস্থা আরও খারাপ। লিগ টেবলের শেষতম স্থানে রয়েছে তারা। ব্যাটিং বা বোলিং কোন বিভাগেই তারা ছাপ ফেলতে পারেনি। অধিনায়ক উইলিয়ামসন ফর্মের বাইরে। ভারতীয়দের মধ্যে টি নটরাজন, ভুবনেশ্বর কুমার ও ওয়াশিংটন সুন্দরের পারফর্ম্যান্স মন্দের ভালো। আগামীকালের ম্যাচে দলে বেশ কিছু পরিবর্তন আশা করা যেতে পারে।

পিচ রিপোর্ট

ডিওয়াই পাটিল স্টেডিয়ামের উইকেট থেকে ব্যাটার এবং বোলার উভয়েই সুবিধা পায়। ম্যাচটি বিকেলবেলা হওয়ায় শিশির কোন ফ্যাক্টর হবে না। এই আইপিএলে প্রথমবারের মতো টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার ঘটনা দেখা যেতে পারে। 

সম্ভাব্য একাদশ

চেন্নাই সুপার কিংস 

রবিন উথাপ্পা, রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), আম্বাতি রায়ুডু, মইন আলি, রবীন্দ্র জাডেজা (অধিনায়ক), শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), ডোয়েন ব্রাভো, ডোয়েন প্রিটোরিয়াস, ক্রিস জর্ডান, প্রশান্ত সোলাঙ্কি।

সানরাইজার্স হায়দ্রাবাদ  

রাহুল ত্রিপাঠী, কেন উইলিয়ামসন (অধিনায়ক), এইডেন মার্করাম, গ্লেন ফিলিপ্স, নিকোলাস পুরান (উইকেটকিপার), শশাঙ্ক সিং, ওয়াশিংটন সুন্দর, শ্রেয়াস গোপাল, ভুবনেশ্বর কুমার, কার্তিক ত্যাগী, টি নটরাজন।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

রবিন উথাপ্পা – তিনটি ম্যাচেই ভালো শুরু পেয়েছেন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে একটি হাফ সেঞ্চুরিও করেছিলেন। রুতুরাজের অফ ফর্মের ফলে ওপেনার হিসেবে উথাপ্পার দায়িত্ব অনেক বেশী।

রাহুল ত্রিপাঠী – হঠকারী শট খেলে আউট হওয়ার আগে ৩০ বলে ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সিএসকের মিডিয়াম পেসারদের বিরুদ্ধে তিনি ভালো ব্যাটিং করতে পারেন।

অলরাউন্ডার

মইন আলিচেন্নাই সুপার কিংসের হয়ে ৩ নম্বরে ব্যাটিং একজন প্রভাবশালী খেলোয়াড়। তিনি শেষ ২ ম্যাচে ১৪৫.৮৩ স্ট্রাইক রেটে ৩৫ রান করেছেন। ডিওয়াই পাটিল স্টেডিয়ামের স্লো পিচে তাঁর অফ-স্পিন কার্যকরী হতে পারে।

ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দর প্রথম ম্যাচে ব্যাটে সফল হয়েছিলেন, দ্বিতীয় ম্যাচে বল হাতে। এখনও অবধি দুটি ম্যাচে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ৫৮ রান করেছেন।

বোলার

ডোয়েন ব্রাভো – কেকেআরের বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলেন। তারপর এলএসজি ও পিবিকেএসের বিরুদ্ধে একটি করে উইকেট। এখনও ব্যাট হাতে বিশেষ সুযোগ পাননি। সুযোগ পেলে সেখানেও অবদান রাখতে পারেন।

টি নটরাজন – ২ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন। সিএসকের দীর্ঘ মিডল অর্ডারের বিরুদ্ধে তাঁর নিখুঁত ইয়র্কার কার্যকরী হবে।

উইকেটকিপার

নিকোলাস পুরান – লখনউয়ের বিরুদ্ধে ৩৪ রান করে আউট হওয়ার আগে অবধি তাঁকে ভালো ছন্দে দেখাচ্ছিল। এই ছন্দ সিএসকের বিরুদ্ধেও ধরে রাখতে চাইবেন।

পাঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

রবিন উথাপ্পা (অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, মইন আলি, রাহুল ত্রিপাঠী (সহ-অধিনায়ক), নিকোলাস পুরান, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, ডোয়েন ব্রাভো, ডোয়েন প্রিটোরিয়াস, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন।

close whatsapp