অসুস্থতার জন্য নাইট রাইডার্সের বিরুদ্ধে নেই হার্দিক পান্ডিয়া, তাঁর পরিবর্তে অধিনায়ক রশিদ খান
আপডেট করা - Apr 9, 2023 3:51 pm

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আগেই বড় ধাক্কা গুজরাত টাইটান্স শিবিরে। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডর্সের বিরুদ্ধে নেই দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। অসুস্থতার কারণেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামতে পারলেন না হার্দিক পান্ডিয়া। তাঁর পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দিচ্ছেন রশিদ খান। এবারের াইপিএলে এখনও পর্যন্ত অবশ্য ব্যাটে বড় রান পেতে ব্যর্থই হয়েছেন গুজরাত টাইটান্সের তারকা অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
আইপিেলের মঞ্চে এখন নতুন নিয়ম হয়েছে। টস হওয়ার পরই প্রথম একাদশ ঠিক করতে পারবেন অধিনায়করা। যদিও টসের সময়ই সকলে বেশ চমেকে গিয়েছিলেন এদিন। দেখা যায় হার্দিক পান্ডিয়ার পরিবর্তে এদিন নীতিশ রানের সঙ্গে টস করতে মাঠে এসেছিলেন রশিদ খান। সেই থেকেই জল্পনা শুরু হয়েছিল হার্দিক পান্ডিয়ার খেলা নিয়ে। যদিও সেই টসের সময়ই সেই জল্পনার অবসান ঘটান গুজরাত টাইটান্সের তারকা ক্রিকেটার রশিদ খান। হাল্কা অসুস্থ রয়েছেন হার্দিক পান্ডিয়া। সেজন্যই তাঁকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চায়নি গুজরাত টাইটান্স টিম ম্যানেজমেন্ট।
হার্দিক পান্ডিয়ার পরিবর্তে গুজরাত টাইটান্স দলে এসেছেন বিজয় শঙ্কর
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে গুজরাত টাইটান্স টিম ম্যানেজমেন্ট। তাঁর পরিবর্তে রশিদ খানের ওপরই এবার গুজরাত টাইটান্সের নেতৃত্বের ভার রয়েছে। এবারের আইপিএলে প্রথম দুই ম্যাচেউ জয় তুলে নিয়েছে গুজরাত টাইটান্স। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে শুরুটা ভালভাবেই করেছে তারা। যদিও এখনও পর্যন্ত ব্যাটে বড় রান পেতে ব্যর্থই হয়েছেন হার্দিক পান্ডিয়া। এর মাজেই খানিকটা অসুস্থ হয়ে পড়েছেন তিনি। সেই জন্যই তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুজরাত টাইটান্স টিম ম্যানেজমেন্ট।
টসের সময় রসিদ খান জানিয়েছেন, “উইকেট দেখেই যথেষ্ট ফ্রেস মনে হচ্ছে। এখানে আমরা প্রথমে ব্যাটিং করারই সিদ্ধান্ত নিতে চাইব। আমি আশাবাদী এই পিচে আমরা বড় রান করতে পারব এবং সেই রান ডিফেন্ডও করতে পারব। হার্দিক পান্ডিয়া এদিন খানিকটা অসুস্থ রয়েছেন। সেজন্যই তাঁকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইনি। দল হিসাবে এদিন ভাল ক্রিকেট খেলারই চেষ্টা করব আমরা। এদিন ভাল ব্যাটিং করারই চেষ্টা করব এবং হার্দিক পান্ডিয়ার জায়গায় দলে এসেছেন বিজয় শঙ্কর”।
গতবার হার্দিক পান্ডিয়ার নেতৃত্বেই প্রথমবার আইপিএল জিতেছিল গুজরাত টাইটান্স। এবারও জয় দিয়েই শুরু হয়েছে যাত্রা। তাঁর পরিবর্তে নাইটদের বিরুদ্ধে অধিনায়ক রশিদ খান। সেই জয়ের ধারা অব্যহত থাকে কিনা সেটাই এখন দেখার।