প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তটাই ঠিক ছিল না, হারের পর কারণ দর্শালেন ধোনি নিজেই

MS Dhoni
MS Dhoni. (Photo Source: Twitter)

আইপিএলে তাদের আশা অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু আইপিএলের শেষটা তারা সম্মানের সঙ্গে করতে চায়। নিজেদের আশা শেষ হয়ে  গেলেও, তাদের ওপর কিন্তু এখন অনেক দলেরই আইপিএলের প্লে অফে পৌঁছনোর আশা নির্ভর করছে। এদিন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নেমেছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতায় গুজরাতের বিরুদ্ধে বিশ্রী হার দেখেই মাঠ ছাড়তে হয় চেন্নাইকে।  ম্যাচ শেষে সেই ব্যর্থতার কারণ জানাতেও দ্বিধা করলেন না মহেন্দ্র সিং ধোনি। প্রথমে ব্যাটিং নেওয়াটাই এদিন তাঁর সবচেয়ে বড় ভুল হয়েছিল।

গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। কিন্তু এবার আইপিএলের  লিগ পর্বেই যাত্রা শেষ। প্রতিযোগিতায় যেকটা ম্যাচ হাতে রয়েছে জিতেই মাঠ ছাড়তে চায় তারা। সেইসঙ্গে আগামী মরসুমের জন্য এখনব থেকে প্রস্তুতিটাও শুর করে দিয়েছে চেন্নাই সুপার কিংস। কিন্তু গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কিন্তু এদিন মহেন্দ্র সিং ধোনির পরিকল্পনা চূড়ান্ত ব্যর্থ হয়েছে।

ক্যাপ্টেন কুলের রণকৌশল সবসময়ই সুপার হিট। কিন্তু গুজরাতের বিরুদ্ধে কী হিসাবে ভুল হয়ে গিয়েছিল তাঁর। ম্যাচ শেষে মহেন্দ্র সিং ধোনি অবশ্য কোনওকিছুই গোপন করেননি। বরং খোলাখুলিই তাদের ব্যর্থতার কারণ নিয়ে আলোচনা করেছেন। এদিন টস দিতে গুজরাতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আর সেটাই যে সবচেয়ে বড় ভুল ছিল তা  ধোনির মানতে কোনও দ্বিধা নেই। সেই সময় পিচের প্রকৃতি এমন ছিল যে সেখানে পেসারদের বিরুদ্ধে ব্যাটিং করাটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল। সেইসঙ্গে স্পিনাররাও ছিলেন।

চেন্নাই সুপার কিংসের হারের কারণ নিজেই জানালেন মহেন্দ্র সিং ধোনি

ম্যাচ শেষে ধোনি জানিয়েছেন, “প্রথমে ব্যাটিং করাটা একেবারেই ভাল সিদ্ধান্ত ছিল না। প্রথমার্ধে পেসারদের বিরুদ্ধে ব্যাটিং করাটা সত্যিই  কঠিন ছিল। একইরকম পরিস্থিতি ছিল স্পিনারদের ক্ষেত্রেও। এদিন সাই খুব ভাল বোলিং করেছেন। এদিন শিবম মাভিকে আমরা ওপরের দিকে খেলাতেই পারতাম কিন্তু তা হয়নি”।

গুজরাত টাইটান্সের হিসাবী বোলিংয়ের বিরুদ্ধে এদিন মাথা তুলে দাঁড়াতেই পারেনি চেন্নাইয়ের ব্যাটাররা। রুতুরাজ গায়কোয়াড় বড় রান না পেলে এদিন বোধ হয় চেন্নাই সুপার কিংস ১০০ রানের গন্ডীও টপকাতে পারত না। প্রথমে ব্যাটিং করে মাত্র ১৩৩ রানই করতে পেরেছিল চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের বিরুদ্ধে এদিন ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় গুজরাত টাইটান্স। যদিও ধোনি কিন্তু একেবারেই হতাশ নয়।

বরং এদিন হারের পর তাঁর মুখে আসন্ন মরসুমের জন্য দল গোছানোর কথা শোনা গেল। এছাড়া বাকি মরসুমে যে তাদের দলে আরও বেশকিছু তরুণ ক্রিকেটারদের দেখা যাবে তারও ইঙ্গিত বেশ স্পষ্ট।

close whatsapp