আইপিএল ২০২৩, ম্যাচ ২৭: পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যঙ্গালোর, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স
অরেঞ্জ ক্যাপ দখলে রাখা ফাফ ডু প্লেসি ফ্যান্টাসি দলের অধিনায়ক হিসেবে ভালো বাছাই হতে পারেন
আপডেট করা - Apr 19, 2023 8:56 pm

প্রিভিউ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ২৭তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-এর মুখোমুখি হবে পাঞ্জাব কিংস (পিবিকেএস)। ম্যাচটি আয়োজিত হবে মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে। আগের ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে ৮ রানে হেরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২২৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ফাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েলের ১২৬ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে রেখেছিলেন। হারের ফলে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে নেমে গেছে আরসিবি।
অন্যদিকে, পাঞ্জাব কিংস তাদের অধিনায়ক শিখর ধাওয়ানের অনুপস্থিতি সত্ত্বেও আগের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছে। সিকান্দার রাজা হাফ সেঞ্চুরি করে দলকে জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। চোটের কারণে আগের ম্যাচে অনুপস্থিত থাকার পরে ধাওয়ান পাঞ্জাবের একাদশে ফিরে আসতে পারেন। তারা বর্তমানে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে।
সম্ভাব্য একাদশ
পাঞ্জাব কিংস
শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভসিমরান সিং, ম্যাথিউ শর্ট, হারপ্রীত সিং, সিকান্দার রাজা, জিতেশ শর্মা (উইকেটকিপার), শাহরুখ খান, স্যাম কারান, হারপ্রীত ব্রার, কাগিসো রাবাডা, রাহুল চাহার।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, সুয়াশ প্রভুদেসাই, মনোজ ভান্ডাগে, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারাঙ্গা, হার্শাল প্যাটেল, জশ হ্যাজেলউড, মহম্মদ সিরাজ।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
শিখর ধাওয়ান – মরসুমের শুরুর দিকে অরেঞ্জ ক্যাপ দখলে রেখেছিলেন এবং এখন চার ইনিংস খেলে ২৩৩ রানসহ সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে আছেন।
ফাফ ডু প্লেসি – আরসিবি অধিনায়ক পাঁচ ম্যাচে ৩টি হাফ-সেঞ্চুরিসহ ১৭২.৬৬ স্ট্রাইক রেটে ২৫৯ রান করে এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছেন।
অলরাউন্ডার
স্যাম কারান – বাঁ-হাতি অলরাউন্ডার পাঁচ ম্যাচ খেলে বল হাতে ৫ উইকেট নিয়েছেন এবং ব্যাটিংয়ে অবদান রেখেছেন ২৫.৬৭ গড়ে ৭৭ রান করে।
গ্লেন ম্যাক্সওয়েল – আরসিবির আগের ম্যাচে ৭৬ রানের একটি আকর্ষণীয় ইনিংস খেলেছিলেন এবং পাঁচ ইনিংসে ১৭৬ রান করেছেন ১৯৭.৭৫ স্ট্রাইক রেটে।
বোলার
আর্শদীপ সিং – বাঁ-হাতি পেসার যে কটি ম্যাচ খেলেছেন, তার প্রতিটিতেই উইকেট নিয়েছেন। পাঁচ ম্যাচ খেলে তাঁর সংগ্রহে ৮ উইকেট রয়েছে।
মহম্মদ সিরাজ – এখনও অবধি ৫ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন ৭.০০ ইকোনমি রেটে এবং পার্পল ক্যাপের লড়াইয়ে সাত নম্বরে রয়েছেন।
উইকেটকিপার
প্রভসিমরান সিং – এই মরসুমে উইকেটকিপিং না করলেও, ওপেনিং ব্যাটার হিসেবে পাঁচ ইনিংসে ৮৭ রান করেছেন এবং একবার প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।
পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
প্রভসিমরান সিং, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, সিকান্দার রাজা, স্যাম কারান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কাগিসো রাবাডা, আর্শদীপ সিং (সহ-অধিনায়ক), মহম্মদ সিরাজ।