হার্দিকের রিপ্লেসমেন্ট নিয়ে বড় মন্তব্য করলেন লক্ষ্মণ
আপডেট করা - Nov 11, 2021 7:36 pm

কার্যত নতুন টিম নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। দল নির্বাচনে যেমন গুরুত্ব দেওয়া নতুন প্লেয়ারদের তেমনি সিনিয়ার ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। আইপিএলে দূরন্ত পারফরম্যান্সের দরুন হর্ষল পাটেল, আবেশ খান এবং ভেঙ্কটেশ আইয়ারেক মতো ক্রিকেটার সুযোগ পেয়েছে জাতীয় দলে।
আর নির্বাচকদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রাক্তন ব্যাটার ভিভিএস লক্ষ্মণ। এমনকী তিনি হার্দিক পাণ্ডিয়ার রিপ্লেসমেন্ট নিয়েও মন্তব্য জানিয়েছেন নতুন ক্রিকেটারদের মধ্যে।
স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিভিএস লক্ষ্মণ বলেছেন, ‘আমি মনে হয়েছে, আইপিএলে ভালো যারা খেলেছে, তাদের বিসিসিআই পুরস্কৃত করেছে। অস্ট্রেলিয়ায় এক বছরের মধ্যে যে বিশ্বকাপ হতে চলেছে, সে কথা মাথায় রেখে এগিয়ে যাওয়াই উচিত। আমি মনে করি, এটি একটি দুর্দান্ত স্কোয়াড। শুধু ব্যাটিং বলে নয়, ফাস্ট-বোলিং বিভাগও বেশ ভাল। সেখানে হর্ষাল প্যাটেল আছেন, যিনি ডেথ ওভারে দুর্দান্ত। আবেশ খানের এক্সপ্রেস পেস রয়েছে।’
অন্যদিকে, প্রথমত দল গ্রুপ পর্যায় থেকে বিদায় নিয়েছে। তারপর টি-২০ বিশ্বকাপে নিজের প্রতিভার প্রতি সুবিচার করেননি প্রাক্তন টি-২০ ভারত অধিনায়ক বিরাট কোহলি। পাকিস্তান ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও সার্বিক ভাবে আশানুরুপ পারফরম্যান্স পাওয়া যায়নি। সেই দিক থেকে টিম ইন্ডিয়ার ওপেনার বর্তমানে সহ-অধিনায়ক লোকেশ রাহুল তিনটি হাফ সেঞ্চুরি করার দরুণ পারফরম্যান্স গ্রাফ অনেকটাই বেড়ে গিয়েছে।
তাই আইসিসি টি-২০ ব্যাটারে ক্রম তালিকায় বিরাট চার ধাপ নেমে ৮ নম্বরে চলে এসেছেন। আর লোকেশ রাহুল তিন ধাপ উঠে তিন ৫ নম্বরে চলে এসেছেন। বিরাট কোহলি যদি ব্যক্তিগত পারফরম্যান্স প্রত্যাশা মতো না করেন তাহলে আইসিস ক্রমতালিকায় প্রথম ১০ কতদিন থাকতে পারবেন সেই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।