ইশান কিষাণ মুম্বইয়ে সুযোগ পাওয়ার পর হাসপাতালে যেতে হয়েছিল তাঁর বাবাকে, মজার গল্প বললেন তিনি

Ishan Kishan
Ishan Kishan. (Photo Source: Instagram)

মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম প্রধান সদস্যের নাম এখন ইশান কিষাণ। ২০১৮ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বহু সুন্দর ইনিংস সকলকে উপহার দিয়ে এসেছেন তিনি। তাঁর হাত ধরে বহু ম্যাচও জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা, কায়রণ পোলার্ডের পাশে মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম ম্যাচ উইনার হলেন এই তারকা ক্রিকেটার ইশান কিষাণ। ইশান কিষাণকে পাওয়ার জন্য তাই এবারও মরিয়া ছিল মুম্বই ইন্ডিয়ান্স। ১৫.২৫ কোটি টাকায় এবার ইশান কিষাণকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

যদিও এবারই প্রথমবার নয়। এর আগেও ইশান কিষাণকে বড় দামে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। আর সেই কারণে তাঁর বাবাকে হাসপাতাল পর্যন্ত ছুটতে হয়েছিল। সেই গল্পই এবার শোনালেন মুম্বই ইন্ডিয়ান্সের সেরা তারকা ইশান কিষাণ। ২০১৮ সালে ইশান কিষাণকে ৬.২ব্রেক কোটি টাকায় কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। আর সেই খবর শোনার পরই নাকি হাসপাতালে নিজের ব্লাড প্রেসার দেখাতে ছুটতে হয়েছিল ইশান কিষাণের বাবাকে। আর পরপর দু ম্যাচ হারের পর সেই গল্পই এবার শোনালেন ইশান কিষাণ।

২-১৮ সালে ৬.২ কোটি টাকায়  মু্ম্বই ইন্ডিয়ান্সে গিয়েছিলেন ইশান কিষাণ

ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন অনুষ্ঠানে যোগ দিয়ে ইশান কিষাণ ২০১৮ সালের তাঁর মুম্বই ইন্ডিয়ান্সে যাওয়া এবং তারপর তাঁর পরিবারের কী হয়েছিল সেই কথাই শোনালেন। তিনি জানিয়েছেন, “আমি একেবারেই নির্লিপ্ত ছিলাম সেইবার। আমার নিলাম চলছে, আমারই সবথেকে বেশী উদ্বিগ্ন থাকা উচিত্ ছিল। কিন্তু তা হয়নি। বন্ধুদের সঙ্গে আমি ফুটবল খেলতে চলে গিয়েছিলাম সেই সময়। এরপরই আইপিএলের নিলামে যা হয়েছিল, তা আমাকে ফোন করে জানান মনু ভাই। আমিও শুনে বেশ খুশিই হয়েছিলাম। আইপিএলে বেশ বড় দামে কেনা হয়েছিল আমাকে। তখনই বাড়িতে ফিরে সকলের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম”।

ইশান আরও জানান, “আমি বাড়ি ফিরেই দেখি যে আমার মা ফোনে কারোর সঙ্গে কথা বলছেন। কিন্তু বাবাকে সেই সময় ঘরে দেখতে পাচ্ছিলাম না। মাকে বাবার কথা জিজ্ঞাসা করাতেই তিনি জানান যে আমার নিলাম দেখার পর বাবা হাসপাতালে গিয়েছেন নিজের ব্লাড প্রেসার দেখাতে। আর তা শোনার পরই নিজের হাসি চেপে রাখতে পারিনি। ভাবছিলাম যে আমার পরিবারের সঙ্গে এ কী হল”।

এবারের আইপিএলে সবচেয়ে দামী ক্রিকেটারের তকমা ইশান কিষাণের গায়ে

মাত্র ১৯ বছর বয়সেই আইপিএলের মঞ্চে বিরাট দামে বিক্রি হয়ে সকলকে চমকে দিয়েছিলেন ইশান কিষাণ। সেবার তাঁকে মুম্বই ইন্ডিয়ান্স ৬.২ কোটি টাকায় কিনে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই থেকেই মুম্বই ইন্ডিয়ান্সের সবসময়ের সঙ্গী তিনি। আর মুম্বইয়ের দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েই ভারতীয় দলেও নিজের জায়গা করে নিয়েছিলেন তিনি। আর সেই সময়েও তাঁর পরবারের অবস্থা কেমন হয়েছিল তা জানাতে দ্বিধা করেননি এই তারকা মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটার।

তাঁর ভারতীয় দলে সুযোগ পাওয়ার পরই কেঁদে ফেলেছিলেন তাঁর মা। একই অবস্থা হয়েছিল ইশান কিষাণের বাবারও। আর সেই স্মৃতি এখনও ইশান কিষাণের টাটকা রয়েছে। সেদিন তারা প্রচন্ড খুশি হয়েছিলেন বলেই মনে করেন ইশান।

close whatsapp