আইপিএল ২০২৩, ম্যাচ ২৮: ডিসি বনাম কেকেআর ম্যাচের পরে পরিবর্তিত পয়েন্ট তালিকা

ওয়ার্নারের হাফ-সেঞ্চুরি ও বোলারদের সামগ্রিক প্রচেষ্টায় প্রথম জয় ডিসির

David Warner
David Warner. (Image Source: IPL/BCCI)

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-কে হারিয়ে আইপিএল ২০২৩-এ তাদের প্রথম পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে দিল্লি ক্যাপিটালস (ডিসি)। ডেভিড ওয়ার্নারের (৪১ বলে ৫৭) হাফ সেঞ্চুরির সৌজন্যে ১২৮ রানের লক্ষ্য তাড়া করেছে ডিসি ৪ উইকেট হাতে রেখে।

সহজ লক্ষ্য তাড়া করতে নামলেও ওয়ার্নার ছাড়া বাকী ব্যাটাররা গুরুত্বপূর্ণ অবদান রাখতে না পারায় ম্যাচ কুড়িতম ওভার অবধি পৌঁছেছিল। পৃথ্বী শ আবারও ব্যর্থ হয়েছেন এবং মাত্র ১৩ রান করে ডাগ-আউটে ফেরেন। মিচেল মার্শ ও ফিল সল্ট যথাক্রমে ২ ও ৫ রান করে অধিনায়ক রানা ও অনুকূল রায়ের শিকার হন।

শেষের দিকে লিটন দাস স্টাম্পিংয়ের দুটি শজ সুযোগ না ছাড়লে কেকেআর সম্ভব জিতে মাঠ ছাড়তে পারত। কেকেআরের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী, রানা ও অনুকূল। এই জয়ের পরেও ডিসি পয়েন্ট তালিকায় সবার নীচে রয়েছে।

আইপিএলে দুর্দান্ত প্রত্যাবর্তন ইশান্ত শর্মার

এর আগে প্রথম ইনিংসে, বৃষ্টির জন্য ম্যাচ এক ঘণ্টা দেরিতে শুরু হলেও, দিল্লি ক্যাপিটালসের বোলাররা ম্যাচে প্রভাব ফেলতে বিশেষ দেরি করেননি। কলকাতা নাইট রাইডার্সের মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছতে পেরেছিলেন এবং প্রথম ইনিংসে মাত্র ১২৭ রানে সীমাবদ্ধ হয়েছিল কেকেআর।

ডিসির অধিনায়ক ডেভিড ওয়ার্নার টসে জিতে সফরকারী দলকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন। উল্লেখ্য, কেকেআর তাদের আগের ম্যাচের একাদশ থেকে চারটি পরিবর্তন করেছিল। লিটন দাস, জেসন রয়, কুলবন্ত খেজরোলিয়া এবং মনদীপ সিং এই ম্যাচে এসেছিলেন। বাদ গিয়েছিলেন নারায়ণ জগদীসান, রহমানউল্লাহ্‌ গুরবাজ, শার্দূল ঠাকুর ও লকি ফার্গুসন।

অন্যদিকে, ডিসি অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মাকে একাদশে অন্তর্ভুক্ত করার পাশাপাশি উইকেটকিপার হিসেবে খেলিয়েছিল ফিল সল্টকে। রয় বাদে কেকেআরের বাকী পরিবর্তনগুলি বিশেষ প্রভাবশালী হয়নি এবং পাওয়ারপ্লের ভিতরেই তিন উইকেট হারিয়ে চাপে ছিল কেকেআর।

ইশান্ত শর্মা আইপিএলে প্রত্যাবর্তন স্মরণীয় করেছেন দুটি উইকেট তুলে। তাঁর চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে নীতীশ রানা ও সুনীল নারিনের উইকেট তোলেন তিনি। এ ছাড়া দুটি করে উইকেট নেন অনরিখ নর্কিয়া, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। কেকেআরের হয়ে ব্যাট হাতে উল্লেখযোগ্য অবদান রাখেন রয় ৪৩ (৩৯) ও আন্দ্রে রাসেল ৩৮* (৩১)।

আইপিএল ২০২৩-এর ম্যাচ ২৮-র পরে পয়েন্ট তালিকা

স্থান দল ম্যাচ জয় হার পয়েন্ট নেট রান রেট
রাজস্থান রয়্যালস ১.০৪৩
লখনউ সুপার জায়ান্টস ০.৭০৯
চেন্নাই সুপার কিংস ০.২৬৫
গুজরাত টাইটান্স ০.১৯২
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর -০.০৬৮
মুম্বই ইন্ডিয়ান্স -০.১৬৪
পাঞ্জাব কিংস -০.২৯৮
কলকাতা নাইট রাইডার্স ০.২১৪
সানরাইজার্স হায়দরাবাদ -০.৭৯৮
১০ দিল্লি ক্যাপিটালস -১.১৮৩

close whatsapp