চেন্নাই সুপার কিংসের শীর্ষস্থানে থেকে প্লেঅফে পৌঁছনো নিয়ে আশাবাদী আকাশ চোপড়া

Aakash Chopra
Aakash Chopra. (Photo Source: Instagram)

ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছে চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে সে, ্ময়াচে ৪৯ রানে জিতেছে মহেন্দ্র সিং ধোনির দল। আর সেই পারফর্ম্যান্স দেখার পরই তাদের নিয়ে বিরাট ভবিষ্যদ্বানী প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার। তাঁর মতে যেভাবে চেন্নাই সুপার কিংস এগিয়ে চলেছে, এবারের আইপিএলে শীর্ষে থেকে তারা যদি ফাইনালে পৌঁছয়, তবে এবাক হওয়ার মতো কিছুই থাকবে না। ফাইনালে যাওয়ার পথে চেন্নাই সুুপার কিংস এগিয়ে রয়েছে বলেই মনে করছেন তিনি।

এবারের আইপিএলে শুরুটা ভাল হয়নি চেন্নাই সুপার কিংসের। প্রথম ম্যাচেই  গুজরাত টাইটান্সের কাছে হারতে হয়েছিল এমএস ধোনির চেন্নাই সুপার কিংসকে। যদিও সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা বেশী সময় নেয়নি ধোনির কিংস বাহিনী।ষ সময় যত এগিেছে ততই ভয়হ্কর হয়ে উঠেছে চেন্নাই সুপার কিংস। শেষ ্ময়াচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাদের পারফরম্যান্স দেখার পর থেকেই উচ্ছ্বসিত আকাশ চোপড়া। এই চেন্নাি সুপার কিংসেের সামনে ফাইনালে পৌঁছনর সম্পূর্ণ সুযোগ রয়েছে বলেই মনে করছেন তিনি। শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে।

ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সকে ৪৯ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংসের

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে রানের ঝড় তুলেছিল চেন্নাই সুপার কিংস বাহিনী। এখনও পর্যন্ত চলচি আইপিেলের সর্বোচ্চ রান করেছে চেন্নাই সুপার কিংস। সেইসঙ্গে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছে চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্সকে হারানোর পরই ১০ পয়েন্ট নিয়ে আইপিেলের মঞ্চে শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস।

শেষম্যাচে তাদের পারফরম্যান্স দেখার পরই আকাশ  চোপড়া জানিয়েছেন, সাতটি ম্যাচের মধ্যে ইতিমধ্যেই পাঁচটি ম্যাচ জিতে গিয়েছে চেন্নাি সুপার কিংস। প্লেঅফে যোগ্যতা অর্জনের জন্য আটটি ম্যাচ জেতা অত্যন্ত প্রোয়জন। সেইউ লক্ষ্যে পৌঁছতে চেন্নাই সুপার কিংসের এখন মাত্র তিনটি ম্যাচ জয় বাকি রয়েছে। তাদের হাতে রয়েছে এখনও সাতটি ম্যাচ। সেখানেই বেশীরবাগ ম্যাচই তারা খেলতে নামবে ঘরের মাঠে। অ্যাওয়ে ম্যাচও জিতে নিয়েচে চেন্নাই সুপার কিংস। তারা মুম্বইকে মুম্বইয়ে, বেঙ্গালুরুকে বেঙ্গালুরুতে এবং কলকাতাকে কলকাতাতে হারিয়েছে। তাদের সম্পূর্ণ সুযোগ রয়েছে শীর্ষস্থানে থেকে কোয়ালিফায়ার ওয়ানে পৌঁছনোর।

শেষম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নেমেছিল চেন্নাই সুপার কিংস। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেনম সিএসকের ব্যাটাররা। অজিঙ্ক রাহানের ৭৯ বলে ৭১ রানের পাশাপাশি ডেভন কনওয়ে, শিবম দুবেদের হাত ধরে নাইটদের বিরুদ্ধে রানের পাহাড় তৈরি করেছিল চেন্নাই সুপার কিংস। সেইসঙ্গে ৪৯ রানে জিতেছে শীর্ষস্থানেও পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস।

close whatsapp